সারাদেশ

বিদ্যুৎ-জ্বালানির সাময়িক সংকট পতিত শাসকগোষ্ঠীর রেখে যাওয়া: বাবুল

অনলাইন ডেস্ক

১ মাস আগে


বিদ্যুৎ-জ্বালানির সাময়িক সংকট পতিত শাসকগোষ্ঠীর রেখে যাওয়া: বাবুল

ছবি: সংগৃহীত


দেশে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সাময়িক সংকট তৈরি হয়েছে, তা পতিত শাসকগোষ্ঠী রেখে গেছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে যে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে, তা পতিত শাসকগোষ্ঠী তৈরি করে গেছে। এই সমস্যা আমরা তৈরি করিনি।’ জনগণের সাময়িক কষ্টের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সরকার সংকট সমাধানে কাজ করছে। ইনশাআল্লাহ, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানির কোনো সমস্যা থাকবে না।

তিনি বলেন, বাংলাদেশের মাটি ও মানুষের নির্যাস নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ষড়যন্ত্রকারীরা জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। কিন্তু বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসস্তূপ থেকে বিএনপি আবারও কোটি কোটি মানুষের ভালোবাসার দলে পরিণত হয়েছে।

বাবুল আরও বলেন, বিএনপি কখনো বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী কোনো ভূমিকা পালন করেনি। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪-প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে বিএনপির ভূমিকা রয়েছে। বিএনপির কোনো কলঙ্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে মানুষ খুন করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে পালিয়ে গিয়ে তারা আবার স্বপ্ন দেখে বাংলাদেশে আসবে।’ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, এমন কোনো দল নেই যারা পালিয়ে যাওয়ার দুই মাস পর দেশে ফিরে এসে ক্ষমতা দখল করেছে বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা প্রমুখ।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

১ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৭ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১০ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom