জেলার খবর

সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে: জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


দেশ যখনই গভীর সংকটে পড়ে, তখন সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অতীতের বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের জনগণ এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছিল। একইভাবে এবারও জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে এবং চলমান সংকট থেকে দেশকে উত্তরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে আব্দুল বারী বলেন, ‘আমাদের কয়েকটা দিন সময় দেন, দেখবেন দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে, ইনশাআল্লাহ।’

এর আগে সকালে জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

বেলা ১১টায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক এম এ ওহাবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।


শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও বাবার মরদেহ উদ্ধার
শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও বাবার মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় একই ঘর থেকে দুই শিশুসন্তান ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-বাবা কামাল হোসেন (৪৫) এবং তার দুই ছেলে সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।স্থানীয়রা জানান, বাড়ির একটি ঘর থেকে দুই শিশুর মরদেহ এবং পরে তাদের বাবা

১ ঘন্টা আগে


অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান
অবসর সংবর্ধনার আগেই না ফেরার দেশে শিক্ষক, দুপুরে ছিল বিদায় অনুষ্ঠান

অবসরজনিত বিদায় সংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। দুপুরে সহকর্মী, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর কথা ছিল। কিন্তু সেই আনন্দঘন আয়োজনের আগেই ভোরে না ফেরার দেশে পাড়ি জমালেন চাঁদপুরের এক প্রধান শিক্ষক।সোমবার (৩১ আগস্ট) ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে মারা যান...

৮ ঘন্টা আগে


বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩
বাউফলে খাবারে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩

পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত দুর্গম চরে খাবারে বিষক্রিয়ায় ৩০টি মহিষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু হয়েছে। অসুস্থ অন্য মহিষগুলোর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরে এ ঘটনা ঘটে।স্থানীয় খামারিদের অভিযোগ, চরে মহিষ চড়ানোকে কেন্দ্র করে নতুন করে চাঁদা দাবি করা...

১ দিন আগে


বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়া, নারীর এক মাসের কা'রা'দ'ণ্ড
বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা নেওয়া, নারীর এক মাসের কা'রা'দ'ণ্ড

যশোরের বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ময়না রায় নামে এক নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার (৩০ আগস্ট) বিকেলে বাঘারপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ময়না রায় উপজেলার ছাইবাড়ীয়া

২ দিন আগে

Dr.Mahfuzul Alom