নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবঘোষিত আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ ও এ. এস. এম সানোয়ার রাব্বী প্রমিসের বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ উঠেছে। কমিটি ঘোষণার পর বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা শুরু হয়েছে।
গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদল ৬৮ সদস্যবিশিষ্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।
অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর প্রকাশিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন অনুষদ কমিটিতে তোফায়েল আহমেদকে সহ-সভাপতি এবং সানোয়ার রাব্বীকে উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে দেখানো হয়েছিল।
তবে অভিযোগের বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, সে সময় ক্যাম্পাসের পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থীকে বিভিন্নভাবে ছাত্রলীগের কর্মসূচিতে উপস্থিত থাকতে হতো।
তিনি বলেন, “ওই সময় আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক পরিবেশ ছিল। ক্যাম্পাস ও আবাসিক হলের বাস্তবতায় কৌশলগত কারণে বা পারিপার্শ্বিক পরিস্থিতিতে ছাত্রলীগের কিছু কর্মসূচিতে উপস্থিত থাকতে হয়েছে। তবে আমি দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে ছাত্রদলের রাজনীতি করেছি। এ সংক্রান্ত বিভিন্ন নথি ও প্রমাণ আমার কাছে রয়েছে।”
অন্যদিকে সানোয়ার রাব্বী অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের ওই কমিটিতে তার নাম পূর্বানুমতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছিল।
তিনি বলেন, “আমি কখনোই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমার ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়ার ছবি বা প্রমাণ কেউ দেখাতে পারবে না। নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষকেও জানিয়েছিলাম। জুলাই আন্দোলনের সময় আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করেই ছাত্রদলে কাজ করছি।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্টদের বিষয়ে যাচাই-বাছাই করা হয়েছে।
তার ভাষ্য, “আমরা দেখেছি তারা জুলাই আন্দোলনে সক্রিয় ছিল এবং অতীতে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের নাম অনিচ্ছাকৃতভাবে বা তাদের অজান্তে ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কমিটি ঘোষণার পর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা অব্যাহত রয়েছে।
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
১ দিন আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
২ দিন আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
৪ দিন আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
৫ দিন আগে
