নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ থাকলে সুষ্ঠু ভোট সম্ভব: জকসু ভিপি প্রার্থী রিয়াজুল
অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় প্রশাসন শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী রিয়াজুল ইসলাম।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের ম্যানেজমেন্ট বিভাগের ২১৫ নম্বর কক্ষে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর এই প্রথম জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে রিয়াজুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরের পরিবেশ সাবলীল ও শান্তিপূর্ণ রয়েছে। তাঁদের প্যানেল ও সংগঠনের পক্ষ থেকে তাঁরা মনে করেন, নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় প্রশাসন শেষ পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা রাখলে বর্তমান পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।
নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষার্থীরা যেভাবে তাঁদের আশ্বস্ত করেছেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীরা যেভাবে ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ওপর আস্থা রেখেছেন, তাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এর ব্যতিক্রম হবে না বলে তিনি আশা করছেন।
রিয়াজুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যেই বিজয়ী হোন না কেন, তাতে সবাই বিজয়ী হবেন। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব—এটাই আমাদের অঙ্গীকার।’
জকসু নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, যাতে জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা বজায় থাকে।
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
৮ দিন আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
৯ দিন আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
১১ দিন আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
১২ দিন আগে
