নির্বাচিত না হওয়া প্রার্থীদের সাথে নিয়ে কাজ করতে চাই: জাকসু জিএস মাজহারুল
অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি সাংবাদিকদের কাছে এই মনোভাব ব্যক্ত করেন।
মাজহারুল ইসলাম বলেন, "শিক্ষার্থীরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, আমরা এক বছরের মধ্যে তার প্রতিদান দিতে চাই। আমরা শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলব এবং ক্যাম্পাসের স্বকীয়তা বজায় রাখব।"
নির্বাচনী দায়িত্ব পালনকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের আকস্মিক মৃত্যুর ঘটনা স্মরণ করে তিনি বলেন, "ম্যাডামের আত্মার শান্তির জন্য আমরা দোয়া করব। তাই আমরা কোনো বিজয় মিছিল করব না।"
নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে মাজহারুল ইসলাম বলেন, "আমি মনে করি না যে এই নির্বাচন তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছে এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।"
হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি
কোনো ক্যাম্পাসের আবাসিক হল দখল করে অছাত্র ও সন্ত্রাসীদের অভয়াশ্রম তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও...
৫ দিন আগে
'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল
৭ দিন আগে
ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে অন্তত ১০ জন সহপাঠীর গোপনে আপত্তিকর ও ব্যক্তিগত ছবি তুলে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি প্রকাশ্যে এলে হলজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে লন্ডনপ্রবাসী আবিদ নামে...
৭ দিন আগে
জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন
গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পর, আগামীকাল থেকে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য মহোদয়ের সাথে এক জরুরি বৈঠক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ২টি দাবি উপস্থাপন করা হয়।দাবি দুটি হলো:১. আইডি
৮ দিন আগে
