নিপীড়ক জুলিয়াস সিজার ও যুদ্ধাপরাধীদের দোসর ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি: ছাত্র ইউনিয়ন
অনলাইন ডেস্ক
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ২০২৫ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক, শিক্ষার্থী নিপীড়ক জুলিয়াস সিজার এবং এদেশের জন্মের বিরোধিতাকারী, যুদ্ধাপরাধীদের দোসর ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ন-আহ্বায়ক মাসুম রানা জয় এবং সালাউদ্দিন আম্মার নিলয় এক যৌথ বিবৃতিতে যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর, সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্কিত ও নিপীড়কদের ডাকসু ও হল সংসদ ২০২৫ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ প্রদানের প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, "প্রশাসনের পক্ষ থেকে যখন গঠনতন্ত্র সংশোধনী চাওয়া হয়েছিল তখন থেকেই আমরা বলে এসেছি ডাকসু ও হল সংসদ ২০২৫ নির্বাচনে যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর, সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্কিত ও নিপীড়কদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। স্বৈরাচারের পেটোয়া, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার মনোনয়ন সংগ্রহের প্রথম দিনেই মনোনয়ন সংগ্রহ করেছে। বিতর্কের মুখে প্রার্থিতা বাতিলের ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে তা পুনর্বহাল করেছে। আমরা অবিলম্বে জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিলের দাবি জানাই। ডাকসু গঠনতন্ত্রে উল্লেখ আছে এই সংসদ মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হবে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবির ডাকসুতে নির্বাচন করার সুযোগ পাওয়ার কথা না। তারপরও ইসলামী ছাত্র শিবিরের প্রতি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ধরণের পক্ষপাত লক্ষ্য করা গিয়েছে। পরিবেশ পরিষদের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারংবার ইসলামী ছাত্র শিবিরকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে। আমরা ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদেরও প্রার্থিতা বাতিলের দাবি জানাই। যুদ্ধাপরাধী, গণহত্যার দোসর, সন্ত্রাসী সংগঠনের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার নৈতিক অধিকার নেই।"
নেতৃবৃন্দ স্বৈরাচারের দোসরদের ডাকসু নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়ারও দাবি জানান নেতৃবৃন্দ।
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
১ দিন আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
২ দিন আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
৪ দিন আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
৫ দিন আগে
