আইন-আদালত

মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত

নগর প্রতিনিধি

১০ মাস আগে


মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কাবাডি মাঠে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) গ্র্যান্ড কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অফিসার ও ফোর্সদের নানান সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন বিষয়ে তাদের কথা শুনতে এ কল্যাণ সভার আয়োজন করা হয়। কল্যাণ সভায় পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের  বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু বক্তব্য ডিএমপি কমিশনারের নিকট তুলে ধরেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান প্রদান করেন এবং অন্যান্য বিষয়সমূহ দ্রুত সমাধানে সকলকে আশ্বস্ত করেন। এছাড়া তিনি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিকস্) মোহাম্মদ ওসমান গনি, পিপিএম,  যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খন্দকার ফরিদুল ইসলাম; যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনারগণসহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


রিজার্ভ চুরি মামলার খসড়া অভিযোগপত্রে আতিউর রহমানসহ ৯ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা
রিজার্ভ চুরি মামলার খসড়া অভিযোগপত্রে আতিউর রহমানসহ ৯ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা

বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত আর্থিক অপরাধ-বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দীর্ঘ প্রায় এক দশকের তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যে খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে, তাতে সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের ৯ কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং ঘটনার পর যথাযথ...

১ দিন আগে


পরীমনি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েন
পরীমনি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন শিথিলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। দীর্ঘ বিভাগীয় তদন্তে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি...

২ দিন আগে


শিবিরনেতা জিসানের পক্ষে অবস্থান করায় আদালতের এপিপি পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল
শিবিরনেতা জিসানের পক্ষে অবস্থান করায় আদালতের এপিপি পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনগত কার্যক্রমে অংশ নেওয়ার পরই তাদের নিয়োগ বাতিলের ঘটনা ঘটে।বৃহস্পতিবার (১৮ জুন) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে...

২ দিন আগে


দুবাইয়ে বেনজীরের জামিন আবেদন ও প্রত্যর্পণ প্রক্রিয়া একসঙ্গে এগোচ্ছে
দুবাইয়ে বেনজীরের জামিন আবেদন ও প্রত্যর্পণ প্রক্রিয়া একসঙ্গে এগোচ্ছে

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মামলায় নতুন আইনি অগ্রগতি দেখা গেছে। একদিকে তার জামিনের জন্য আদালতে আবেদন করা হয়েছে, অন্যদিকে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে-এতে পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে।দুবাই ও বাংলাদেশ সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom