মির্জাগঞ্জে বিএনপি নেতার তিন গরু চুরি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. খলিলুর রহমান মল্লিক এবং একই বাড়ির কৃষক শাহআলম মিয়ার তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে।
রোববার ভোররাতে উপজেলার আন্দুয়া গ্রামে এ ঘটনা ঘটে। খলিলুর রহমান মল্লিক জানান, শনিবার রাতে গরুগুলো বাগানে বেঁধে রাখা হয়েছিল। সকালে গিয়ে তারা গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি টের পান।
স্থানীয় ইউপি সদস্য মো. সবুর হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ঘটনাটি থানায় জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে।
মির্জাগঞ্জ থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
এর আগেও একই উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
১ দিন আগে
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
৩ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
৪ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৫ দিন আগে
