খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

‘মেসিকে আরেকটি বিশ্বকাপ দিতে আমরা সবকিছু করব’: আলভারেজ

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


‘মেসিকে আরেকটি বিশ্বকাপ দিতে আমরা সবকিছু করব’: আলভারেজ

ছবি: সংগৃহীত


সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াই শেষে সেমিফাইনালে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। ম্যাচটি দীর্ঘ সময় ১-১ সমতায় থাকার পর তার গোলেই জয়ের ভিত গড়ে ওঠে আলবিসেলেস্তেদের।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের পারফরম্যান্সের চেয়ে অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েই বেশি কথা বলেন আলভারেজ। তিনি জানান, মেসিকে আরেকটি বিশ্বকাপ শিরোপা উপহার দেওয়াই এখন পুরো দলের সবচেয়ে বড় লক্ষ্য।

আলভারেজ বলেন, ‘লিওনেল মেসিকে আবারও বিশ্বকাপের শিরোপা এনে দিতে আমরা সবকিছুই করব। তার জন্য প্রতিটি ম্যাচ আমাদের কাছে যুদ্ধের মতো। সে গোল করলে আমার প্রথম কাজই তাকে জড়িয়ে ধরা।’

নিজের গোল প্রসঙ্গে তিনি বলেন, ‘গোল করার পরই স্বস্তি পেয়েছি। পরিসংখ্যানের দিক থেকে আমরা এগিয়ে ছিলাম, কিন্তু মাঠের বাস্তবতা ছিল অনেক কঠিন। ম্যাচ যত এগিয়েছে, প্রতিপক্ষ ততই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি এবং চাপ সামলে জয় নিয়েই মাঠ ছেড়েছি।’

গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করলেও নকআউট পর্বে প্রতিটি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে আর্জেন্টিনা। শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালেও অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জয় নিশ্চিত করতে।

২০২২ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এবারও শিরোপা ধরে রাখার মিশনে রয়েছে। ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড।

আর মাত্র দুটি জয় পেলেই বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা। একই সঙ্গে লিওনেল মেসির ক্যারিয়ারে যুক্ত হতে পারে আরও একটি বিশ্বকাপ জয়ের অনন্য অর্জন।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২০ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

২ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৫ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom