মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: গৃহকর্মী পলাতক, পরিচয় জানাতে পারেনি পুলিশ
অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। হত্যার মূল সন্দেহভাজন হিসেবে যে গৃহকর্মীকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী, তাঁর নাম–পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, গৃহকর্মীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।
গতকাল সোমবার দুপুরে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) ও তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। নবম শ্রেণির ছাত্রী নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পড়ত। তাঁর বাবা আজিজুল ইসলাম রাজধানীর একটি স্কুলের শিক্ষক।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে নতুন গৃহকর্মী (২০) পলাতক। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরে বাসায় প্রবেশ করলেও বেরিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল নাফিসার স্কুলড্রেস। পুলিশের ধারণা, গৃহকর্মীই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।
নাফিসার গলায় গভীর ক্ষত এবং লায়লা আফরোজের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করা হয়েছে। অপরদিকে বাসার একটি আলমারির জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর ভবনের নিরাপত্তাকর্মী মো. খালেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন সকালে আজিজুল ইসলাম স্কুলে যান। বেলা সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের নিথর দেহ দেখতে পান। চার দিন আগে ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে ওই গৃহকর্মীকে কাজে নিয়েছিলেন তিনি।
আজিজুল ইসলাম বলেন, ‘মেয়েটির পরিচয় ও ফোন নম্বর চাইলে সে জানায়, আগুনে তার মা–বাবা মারা গেছে এবং সে-ও দগ্ধ হয়েছিল। এ কথা বলে নিজের পরিচয় আর নম্বর দিতে রাজি হয়নি।’
এ ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে গৃহকর্মীর প্রকৃত পরিচয় অজানা থাকায়। পুলিশ বলছে, তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
১ দিন আগে
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
৩ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
৪ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৫ দিন আগে
