লাল কার্ডের তালিকায় সবার ওপরে ব্রাজিলিয়ান রেফারিরা, দুই বিশ্বকাপের রেকর্ড ভাঙল ২০২৬
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াই যেমন জমজমাট, তেমনই কার্ডের বাজারেও চলছে রীতিমতো ঝড়। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত লাল কার্ড দেখানো হয়েছে মোট ১২টি। যার সর্বশেষ শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান। তবে ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগতেই পারে, এবারের বিশ্বকাপে এত লাল কার্ডের ছড়াছড়ি কেন? পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে ব্রাজিলিয়ান রেফারিদের অনমনীয় মনোভাবই এর অন্যতম বড় কারণ। রেফারিদের লাল কার্ড দেখানোর এই তালিকায় সবার ওপরে রয়েছেন ব্রাজিলের ম্যাচ অফিশিয়ালরা।
যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ম্যাচে বিপজ্জনক ট্যাকলের কারণে ফোলারিন বালোগানকে সরাসরি লাল কার্ড দেখান ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউস। এই একটি ম্যাচই নয়, চলতি বিশ্বকাপে ব্রাজিলিয়ান রেফারিদের পকেট থেকে এখন পর্যন্ত মোট ৪টি লাল কার্ড বেরিয়েছে। রাফায়েল ক্লাউস ছাড়াও লাল কার্ডের বাঁশি বাজিয়েছেন ব্রাজিলের আরেক রেফারি উইল্টন সাম্পাইও।
রেফারিদের লাল কার্ড দেখানোর তালিকায় ব্রাজিলের পরেই রয়েছে চিলি। দেশটির রেফারিরা এখন পর্যন্ত ২টি লাল কার্ড দেখিয়েছেন। এ ছাড়া আর্জেন্টিনা, এল সালভাদর, স্লোভেনিয়া, যুক্তরাষ্ট্র এবং পর্তুগালের রেফারিরা দেখিয়েছেন ১টি করে লাল কার্ড।
গত দুই বিশ্বকাপের রেকর্ড চূর্ণ
এবারের বিশ্বকাপে কার্ডের আধিক্য কতটা বেশি, তা বোঝা যায় গত দুটি বিশ্বকাপের পরিসংখ্যানের দিকে তাকালে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ—এই দুই আসর মিলিয়ে মোট লাল কার্ড দেখানো হয়েছিল ৮টি (প্রতি আসরে ৪টি করে)। অথচ ২০২৬ বিশ্বকাপের মাঝপথেই সেই দুই আসরের সম্মিলিত রেকর্ড ছাড়িয়ে গেছে। গত দুই বিশ্বকাপের চেয়ে এবার ইতিমধ্যেই ৪টি লাল কার্ড বেশি দেখা গেছে।
ইতিহাসের শীর্ষ তালিকায় ২০০৬ বিশ্বকাপ
চলতি বিশ্বকাপে লাল কার্ডের সংখ্যা ডজন ছুঁলেও বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি লাল কার্ড দেখার রেকর্ডটি এখনো অনেক দূরে।
২০০৬ জার্মানি বিশ্বকাপ: ফুটবল ইতিহাসের সবচেয়ে 'উত্তপ্ত' এই আসরে রেকর্ড ২৮টি লাল কার্ড দেখানো হয়েছিল।
১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ: এই আসরে রেফারিরা লাল কার্ড দেখান ২২টি।
২০০২ ও ২০১০ বিশ্বকাপ: দক্ষিণ কোরিয়া-জাপান (২০০২) এবং দক্ষিণ আফ্রিকা (২০১০) বিশ্বকাপে লাল কার্ড দেখানো হয়েছিল ১৭টি করে।
চলতি ২০২৬ বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে রেফারিদের এই কঠোর মনোভাব বজায় থাকলে, লাল কার্ডের সংখ্যা অতীতের আরও কিছু রেকর্ড ভেঙে দেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২২ ঘন্টা আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৫ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৫ দিন আগে
