ক্রীড়া উপদেষ্টার দাবি: তামিমকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম
অনলাইন ডেস্ক
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ব্যবহার করে একটি পক্ষ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আসিফ মাহমুদ এই মন্তব্য করেছেন তামিমের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে নির্বাচন প্রভাবিত করার অভিযোগের জবাবে।
গতকালের এক সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল অভিযোগ করেন, সরকারের উচ্চপদস্থ মহল নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। সরাসরি নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে।
যমুনা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সেই অভিযোগের জবাব দেন। তিনি বলেন, সরকার নির্বাচনের স্বাভাবিক কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করছে না। বরং তার দাবি, একটি গোষ্ঠী তামিমকে সামনে রেখে অবৈধভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে।
তামিমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, মন্ত্রিপরিষদ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন চিঠি পাঠিয়ে নির্বাচন প্রভাবিত করতে চাইছে। এর জবাবে আসিফ মাহমুদ বলেন, সরকারের অধীনস্থ যেকোনো পক্ষের সঙ্গে কথা বলা একটি স্বাভাবিক ‘রুটিন কার্যক্রম’, যা কোনোভাবেই অবৈধ হস্তক্ষেপ নয়।
আসিফ মাহমুদ পাল্টা অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক নেতা নির্বাচনকে প্রভাবিত করতে বিভিন্ন জেলার ডিসিদের ফোন করছেন, যা একটি ‘অবৈধ হস্তক্ষেপ’। তিনি আরও বলেন, “তামিম ভাইয়ের পক্ষে লোকজন গিয়ে মানুষজনকে অপহরণ করছে ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য। তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো, আপনি নির্বাচন থেকে সরে যান, আপনাকে আমরা সিইও বানাই। এগুলোকে তাহলে কী বলবেন? এগুলো তো সন্ত্রাসী কার্যক্রম।”
আসিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, তামিম ইকবালের মতো একজন জনপ্রিয় ক্রিকেটারকে সামনে রেখে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে এবং তিনি নিশ্চিত নন যে তামিম নিজেও এই বিষয়টি সম্পর্কে অবগত কি না।
ক্রীড়া উপদেষ্টা জানান, তিনি চান নির্বাচন শতভাগ সুষ্ঠু হোক। তিনি ব্যক্তিগতভাবে খুশি হতেন যদি তামিম একটি রাজনৈতিক দলের হয়ে নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতেন।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২২ ঘন্টা আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৫ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৫ দিন আগে
