বিনোদন

‘ক্রাইম পেট্রোল’ উপস্থাপনায় অজয় দেবগন, প্রতি পর্বে ৬ কোটি টাকা

বিনোদন ডেস্ক

১ ঘন্টা আগে


‘ক্রাইম পেট্রোল’ উপস্থাপনায় অজয় দেবগন, প্রতি পর্বে ৬ কোটি টাকা

ছবি: সংগৃহীত


বলিউড অভিনেতা অজয় দেবগন এবার উপস্থাপকের ভূমিকায়। জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজন উপস্থাপনা করছেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। অজয়ের টেলিভিশন অভিষেকের পাশাপাশি আলোচনায় এসেছে তার পারিশ্রমিকও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনের জন্য ১৫টি এপিসোডের চুক্তি করেছেন অজয় দেবগন। পুরো সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। সে হিসাবে প্রতি পর্বে তার পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় ৬ কোটি টাকা।

এই পারিশ্রমিক অজয়কে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া টেলিভিশন সঞ্চালকদের তালিকায় প্রথম সারিতে নিয়ে এসেছে। তবে টিভি উপস্থাপনায় পারিশ্রমিকের দৌড়ে এখনো শীর্ষে রয়েছেন সালমান খান।

দীর্ঘদিন ধরে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ উপস্থাপনা করছেন সালমান। প্রায় ১৫ বছর ধরে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত তিনি। বিভিন্ন প্রতিবেদনের দাবি অনুযায়ী, ‘বিগ বস’-এর ১৫ ও ১৬তম সিজনে প্রতি সপ্তাহে সালমানের পারিশ্রমিক প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল।

চার মাসের একটি দীর্ঘ সিজন হিসাব করলে সালমানের মোট পারিশ্রমিক প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তাই প্রতি পর্বে ৬ কোটি টাকা পারিশ্রমিক পেলেও টেলিভিশন উপস্থাপনার আয়ের দিক থেকে এখনো সালমান খানকে ছাড়িয়ে যেতে পারেননি অজয় দেবগন।


মেসির বিদায়ে আবেগঘন নাদিয়া, ‘একটি যুগের অবসান’
মেসির বিদায়ে আবেগঘন নাদিয়া, ‘একটি যুগের অবসান’

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগ ও আক্ষেপ। মেসির অসংখ্য ভক্তের মতো তার বিদায়ে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন নাদিয়া। তিনি জানান,

১ ঘন্টা আগে


টলিউডে যৌন হেনস্তা নিয়ে ফের সরব ঋতাভরী
টলিউডে যৌন হেনস্তা নিয়ে ফের সরব ঋতাভরী

কলকাতার শোবিজ অঙ্গনের ভেতরের অন্ধকার দিক নিয়ে ফের মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। কর্মক্ষেত্রে যৌন হেনস্তা এবং ‘মি টু’ আন্দোলন নিয়ে এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।কয়েক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি নাম উল্লেখ না করে দুই প্রভাবশালী প্রযোজকের বিরুদ্ধে সরব হয়েছিলেন ঋতাভরী। পরে এ বিষয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে...

১৯ ঘন্টা আগে


ফিরছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’, থাকছেন মোশাররফ করিমসহ পুরোনো তারকারা
ফিরছে ‘বোহেমিয়ান ঘোড়া ২’, থাকছেন মোশাররফ করিমসহ পুরোনো তারকারা

দেড় বছর আগে মুক্তি পাওয়া সাত পর্বের ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ট্রাকচালক আব্বাসের অদ্ভুত জীবন, সম্পর্ক ও নানা নাটকীয়তার গল্প নিয়ে নির্মিত সিরিজটির জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে দ্বিতীয় কিস্তি-‘বোহেমিয়ান ঘোড়া ২’।সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে নতুন কিস্তির শুটিং। এবারের পর্বে গল্প ও নির্মাণে

১ দিন আগে


কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমায় নতুন জুটি জায়েদ খান
কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমায় নতুন জুটি জায়েদ খান

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। সেখানে নিজের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার নতুন সিনেমায় অভিনয়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। ‘ভায়োলেন্স’ নামের সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন।সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে থাকছেন দুই নায়িকা-অধরা খান ও শিরিন শিলা। সম্প্রতি কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom