অপরাধ

কক্সবাজারের চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


কক্সবাজারের চকরিয়ায় এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত


কক্সবাজারের চকরিয়া উপজেলায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় এক শিশুর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সংসদ সদস্যের পদত্যাগ দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা দাপট প্রদর্শনের জন্য গাড়িবহর নিয়ে দ্রুতগতিতে চলাচল করেন, যা অনেক সময় সাধারণ মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। চকরিয়ার ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়, বরং অবহেলার ফল-এমন অভিযোগ তুলে তিনি কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ-এর পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় নৈতিক দায় স্বীকার করে সংশ্লিষ্ট এমপির পদত্যাগ করা উচিত। অন্যথায় দলীয়ভাবে তাকে পদচ্যুত করার আহ্বান জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু খালিদ বিন ওয়ালিদ স্থানীয় একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়িটি জনতার হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, যা দায়িত্বহীনতার পরিচায়ক।

শিশুটির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, একটি শিশুর প্রাণহানির কোনো ক্ষতিপূরণ হয় না। তবে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ, গাড়িচালকের ভূমিকা ও দায় নির্ধারণে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় জননিরাপত্তা ও জনপ্রতিনিধিদের গাড়িবহর ব্যবস্থাপনা নিয়ে অতীতেও বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

১ দিন আগে


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

৩ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

৪ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom