অপরাধ

কেরানীগঞ্জে চীনা ফ্যাক্টরিতে ডাকাতি: র‍্যাবের হাতে ৫ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


কেরানীগঞ্জে চীনা ফ্যাক্টরিতে ডাকাতি: র‍্যাবের হাতে ৫ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত


রাজধানীর কেরানীগঞ্জে চীনা নাগরিক পরিচালিত একটি ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন—মাসুদ রানা (৪৩), নাসির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মো. মামুন (৩২)।

র‍্যাব জানায়, গত ১৪ এপ্রিল সন্ধ্যায় ১৫-২০ জনের একটি ডাকাতদল কেরানীগঞ্জে চীনা নাগরিক পরিচালিত ইয়াংজিয়াং ফ্যাক্টরিতে হামলা চালায়। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে তারা ফ্যাক্টরির মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করে।

ভেতরে ঢুকে তারা প্রথমে গার্ড রুমে থাকা দুই নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে। পরে ফ্যাক্টরির দোতলা অফিস ভবনে গিয়ে একজন চীনা নাগরিককে অস্ত্রের মুখে জিম্মি করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাকাতরা কয়েকটি দলে বিভক্ত হয়ে পরিকল্পিতভাবে লুটপাট চালায়। একটি দল বাইরে অবস্থান নেয়, অন্য দল গার্ডদের নিয়ন্ত্রণে রাখে এবং আরেকটি দল ভবনের ভেতরে ঢুকে মালামাল ও টাকা লুট করতে থাকে।

লুটপাটের সময় বাধা দিলে এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া তারা সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করে।

র‍্যাব কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ডাকাতদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে অভিযান চালানো হয়। এতে জড়িতদের শনাক্ত করে পাঁচজনকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারদের কাছ থেকে তিনটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, দুটি মোবাইল ফোন এবং ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতাররা কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের বাসিন্দা এবং তারা বিভিন্ন পেশায় যুক্ত—যেমন অটোচালক, রঙমিস্ত্রি, রডমিস্ত্রি ও বাসচালক। নিয়মিত কাজের পাশাপাশি তারা ডাকাতির মতো অপরাধে জড়িত ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, মূলত আর্থিক সংকটের কারণেই এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

র‍্যাব জানিয়েছে, লুণ্ঠিত মালামাল উদ্ধারে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

১ দিন আগে


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

৩ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

৩ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom