ক্যাম্পাস

কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি

অনলাইন ডেস্ক

১ মাস আগে


কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি

ছবি: সংগৃহীত


২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রতীক এবং আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নিজ ক্যাম্পাস রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন কোটার আওতায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান থাকায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে পোষ্য কোটার বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি ও চূড়ান্ত ভর্তি-সংক্রান্ত নোটিশ অনুযায়ী, পোষ্য, মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধীসহ সরকার নির্ধারিত বিভিন্ন কোটার আওতায় ভর্তি নেওয়া হচ্ছে।

এ বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থী ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে, যে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম দাবি ছিল বৈষম্যমুক্ত ও মেধাভিত্তিক ভর্তি ও নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা, সেই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো পোষ্য কোটাসহ বিভিন্ন কোটা বহাল থাকা আন্দোলনের চেতনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ।

শহীদ আবু সাঈদের সহযোদ্ধা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যিনি প্রাণ দিয়েছেন, তারই বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পোষ্য কোটার ভিত্তিতে ভর্তি গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এই ব্যবস্থার নিন্দা জানিয়ে বলেন, প্রশাসন যদি পোষ্য কোটার মূল্যায়ন বাতিল না করে, তবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আন্দোলনের আরেক সহযোদ্ধা জাহিদ হাসান জয় বলেন, বর্তমানে প্রয়োজন একটি স্বচ্ছ, ন্যায়সংগত ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য ভর্তি ব্যবস্থা, যেখানে একদিকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে, অন্যদিকে রাষ্ট্রের ইতিবাচক বৈষম্য নীতিও সঠিকভাবে বাস্তবায়িত হবে। তার মতে, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ন্যায্যতা ও সমঅধিকারের প্রতীক, তাই এই বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ভর্তি ব্যবস্থা বহাল থাকা হতাশাজনক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়েও একই ধরনের কোটা ব্যবস্থা রয়েছে এবং সমন্বিত ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সমালোচনা হলে ভর্তি কমিটি তা পুনর্বিবেচনা করবে বলেও জানান তিনি।


জকসুর উদ্যোগে জবিতে মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও ল্যাবের শুভ উদ্বোধন
জকসুর উদ্যোগে জবিতে মেডিকেল সেন্টার আধুনিকায়ন ও ল্যাবের শুভ উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা আরও আধুনিক, দ্রুত ও মানসম্মত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও ল্যাব স্থাপন পরবর্তী উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।জকসুর ভিপি মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও জিএস আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

১৭ মিনিট আগে


চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ঢাবির হল সংসদের ভিপি রাত্রী
চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ঢাবির হল সংসদের ভিপি রাত্রী

চাঁদা দাবির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রী। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায়...

২৩ ঘন্টা আগে


ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ
ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিখোঁজ দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের সন্ধান এবং তাঁদের নিখোঁজের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।রোববার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ...

২ দিন আগে


রাকসু জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে শিবিরের প্রশ্ন
রাকসু জিএসের ৩ লাখ ৭০ হাজার টাকার ব্যয় নিয়ে শিবিরের প্রশ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের দাপ্তরিক ব্যয় হিসেবে দেখানো ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তার দাবি, দেখানো ব্যয়ের সঙ্গে বাস্তব খরচের সামঞ্জস্য নেই এবং সামগ্রিক ব্যয়ের কথা বলে জিএস নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন।মঙ্গলবার (২৫...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom