জকসু নির্বাচনের ৮ কেন্দ্রের ফল ঘোষণা, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি শীর্ষ পদেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে। তবে ভিপি পদে শিবির ও ছাত্রদল সমর্থিত প্রার্থীদের মধ্যে ব্যবধান মাত্র ৬ ভোটের হওয়ায় চূড়ান্ত ফল নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ৮২৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। একই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২২ ভোট।
অন্যদিকে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৭৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।
নির্বাচনের সার্বিক চিত্রে দেখা যাচ্ছে, শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক—এই দুই পদে এখনো ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে রয়েছেন।
এদিকে ভোট গণনা প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা জটিলতা দেখা দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা দীর্ঘ সময় স্থগিত থাকে। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা বিরতির পর পুনরায় ভোট গণনা শুরু হয়। তবে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ৮টি কেন্দ্রের ফলাফলই ঘোষণা করতে পেরেছে নির্বাচন কমিশন। এখনো ৩১টি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে।
যেসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো— নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, সিএসই, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবশিষ্ট কেন্দ্রগুলোর ভোট গণনা শেষ হলে ধারাবাহিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত জকসু নির্বাচনের ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও অপেক্ষা অব্যাহত রয়েছে।
১১ মাসে ডাকসুতে যে কাজ করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসু যে কাজ করেছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে কেউ করতে পারেনি।শুক্রবার (২১ আগস্ট) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’...
৪ ঘন্টা আগে
জবিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে ছাত্রলীগের শোক ব্যানার
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শোক ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।শুক্রবার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেটে ব্যানারটি টানান সংগঠনটির নেতাকর্মীরা।ব্যানারে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত গ্রেনেড হামলায় নিহত ও আহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
৬ ঘন্টা আগে
ডাকসুর ৫ম সভায় ২৯ সিদ্ধান্ত, দ্রুত নির্বাচনসহ শিক্ষার্থীদের নানা দাবিতে গুরুত্ব
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ৫ম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের অধিকার, ক্যাম্পাস নিরাপত্তা, আবাসন, শিক্ষা ও গবেষণা, খাদ্য নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ২৯টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড....
১ দিন আগে
রাকসুর জিএসের ওপর হামলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলায় জোরপূর্বক অফিসে প্রবেশ, মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত, ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।রাকসুর নেতাদের সঙ্গে আলোচনা করে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলি আদালতে মামলাটি করেন সালাহউদ্দিন আম্মার।মামলায় এজাহারনামীয় আসামিরা হলেন-রাজশাহী...
৩ দিন আগে
