ক্যাম্পাস

জিয়া পরিষদের অনুষ্ঠানে না যাওয়ায় নবীন শিক্ষার্থীদের কক্ষে তালা

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


জিয়া পরিষদের অনুষ্ঠানে না যাওয়ায় নবীন শিক্ষার্থীদের কক্ষে তালা

ছবি: সংগৃহীত


রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে জিয়া পরিষদের একটি অনুষ্ঠানে অংশ না নেওয়ায় নবীন শিক্ষার্থীদের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে আগে থেকেই মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছিল বলে দাবি শিক্ষার্থীদের।

ভুক্তভোগীদের অভিযোগ, সকাল ১০টার দিকে কয়েকজন নবীন শিক্ষার্থী হলে নিজ নিজ কক্ষে অবস্থান করছিলেন। এ সময় কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ তাদের কক্ষে তালা দিয়ে চাবি নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “আমাদের অনুষ্ঠানে যেতে বলা হয়েছিল। আমরা কয়েকজন না যাওয়ায় রুমে তালা মেরে দেওয়া হয়। পরে অনুষ্ঠান শেষে তালা ভেঙে রুমে ঢুকতে হয়েছে।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ। তার দাবি, “জুনিয়ররা নিজেরাই চাবি রাখতে দিয়েছিল। বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।”

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, তিনি এখনো এ ধরনের কোনো ঘটনার বিষয়ে অবগত নন এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাননি।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

২ দিন আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

৩ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

৫ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom