ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নূর মোহাম্মদ (নাম) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মান্দারতলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ মান্দারতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হানেফ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার পোড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সকালে নূর মোহাম্মদ মাঠের একটি জমিতে কলাই মাড়াইয়ের কাজ করতে যান। এ সময় পাশের জমিতে কাজ করতে আসেন জসিম উদ্দিন। কাজের একপর্যায়ে পূর্বের পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে জসিম হাতে থাকা ধারালো দা দিয়ে নূর মোহাম্মদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে মোবারক ইসলাম (২৬) নামে এক যুবককে ধরে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরের দক্ষিণ পতেঙ্গার ৪১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মোবারক ইসলাম আব্দুল মাবুদ ও আমেনা...
১৯ ঘন্টা আগে
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির...
২ দিন আগে
যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে ঢাকার মিরপুর-১ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ লুৎফর রহমান।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
৩ দিন আগে
এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরীমণির বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুকে গালিগালাজ করার পাশাপাশি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার...
৮ দিন আগে
