ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল ও ইউজিসি চেয়ারম্যানের মধ্যে জরুরি বৈঠক

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল ও ইউজিসি চেয়ারম্যানের মধ্যে জরুরি বৈঠক

ছবি: সংগৃহীত


বিশেষ বৃত্তি প্রদান, দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি এবং দ্বিতীয় সমাবর্তন আয়োজনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যানের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় ইউজিসি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন, সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ এবং সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা।

বৈঠকে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। ইউজিসি চেয়ারম্যান জানান, অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসির কাছে অর্থ ছাড় সংক্রান্ত চিঠি এলেও এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২–৩ দিনের মধ্যে অর্থ উপদেষ্টার সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই সপ্তাহের মধ্যেই বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করা হবে এবং চলতি জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান ইতোমধ্যে ইউজিসিতে জমা দেওয়া হয়েছে। ইউজিসি কর্তৃপক্ষ বর্তমানে পরিকল্পনাটি পর্যালোচনা করছে এবং আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এছাড়া দ্রুততম সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন এবং ডিনস অ্যাওয়ার্ড আয়োজনের জন্য ইউজিসির সহযোগিতা চাওয়া হয়। এ বিষয়ে ইউজিসি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বৈঠক শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণে এই বৈঠক কার্যকর ভূমিকা রাখবে এবং বৃত্তি, অবকাঠামো উন্নয়ন ও একাডেমিক কার্যক্রমে গতি আসবে।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

৮ দিন আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

৯ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

১১ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

১২ দিন আগে

Dr.Mahfuzul Alom