ক্যাম্পাস

জবিতে জকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, জিএস গুরুতর আহত

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


জবিতে জকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, জিএস গুরুতর আহত

ছবি: সংগৃহীত


জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলামকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন জকসু নেতারা। হামলায় জকসুর আরও কয়েকজন প্রতিনিধি আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

জকসু নেতাদের অভিযোগ, দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সুযোগ-সুবিধা উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরতে তারা প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। ওই সময় বিশ্ববিদ্যালয়ে সফররত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সামনে দাবিগুলো উপস্থাপনের উদ্দেশ্যে কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, এ সময় জকসু প্রতিনিধিদের সঙ্গে জবি শাখা ছাত্রদলের নেতাকর্মী এবং প্রশাসনের সংশ্লিষ্টদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা হয় এবং জকসু প্রতিনিধিদের ওপর হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকসুর ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন প্রতিনিধি অডিটোরিয়ামে প্রবেশের চেষ্টা করলে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওতে আরও শোনা যায়, একজনকে বলতে, “এই, দরজা বন্ধ কর। দ্রুত গেট আটকা।” এরপর মিলনায়তনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার পর অডিটোরিয়ামের সামনে ছিঁড়ে ফেলা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন জকসুর নেতারা। তারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো তুলে ধরতে না দিতেই পরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে।

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “প্রক্টর কি ছাত্রদল হয়ে গেছে, নাকি ছাত্রদলই প্রক্টরের ভূমিকায় অবতীর্ণ? আমন্ত্রণ জানিয়েও অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়া হলো। এমন ধাক্কাধাক্কি শুধু ছাত্রদলের দ্বারাই সম্ভব।”

জকসুর ভিপি রিয়াজুল ইসলামও অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি প্রক্টর অফিস ও ছাত্রদলের নেতাকর্মীরা জকসুর প্রতিনিধিদের ওপর হামলা চালিয়েছেন এবং তাদের ধাক্কা দিয়ে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় ছাত্রদল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং
ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং

বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ...

১ দিন আগে


রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

৪ দিন আগে


বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,

৪ দিন আগে


সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom