ক্যাম্পাস

জাকসুতে সাধারণ সম্পাদক নির্বাচিত: জুলাই আন্দোলনের আলোচিত ফাইয়াজের ভাই

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


জাকসুতে সাধারণ সম্পাদক নির্বাচিত: জুলাই আন্দোলনের আলোচিত ফাইয়াজের ভাই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন মাজহারুল ইসলাম। তিনি গত জুলাই মাসের আন্দোলনের সময় আলোচিত মুখ হাসনাতুল ইসলাম ফাইয়াজের বড় ভাই।

জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরা ফাইয়াজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। সে সময় ১৭ বছর বয়সী ফাইয়াজ ছিলেন ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ফাইয়াজের তিন ভাইয়ের মধ্যে মাজহারুল ইসলাম হলেন বড়। জাকসু নির্বাচনে জয়লাভের পর ফাইয়াজ তার ফেসবুক পাতায় ভাইয়ের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, “একবার আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? তিনি কোনো দ্বিধা ছাড়াই বলেছিলেন, 'ফাহিম'।" ফাইয়াজ জানান, তার মায়ের সেই প্রিয় মানুষটিই এখন জাকসুর জিএস নির্বাচিত হয়েছেন।

ফাইয়াজ তার ভাইয়ের এই জয়ে শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠা, অধিকার রক্ষায় আপসহীন থাকা এবং মতামতের বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি আরও জানান, মাজহারুল ইসলাম বিএনসিসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লাটুনের ক্যাডেট ইনচার্জ, বিতর্ক সংগঠন জেইউডিও'র সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও অ্যাকাডেমিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

জুলাই আন্দোলনের সময়ের স্মৃতিচারণ করে ফাইয়াজ তার পোস্টে উল্লেখ করেন, "সেই সময় ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমাকে নির্যাতন করে ভাইয়ার অবস্থান জানতে চাওয়া হয়েছিল। আমার কাছ থেকে তথ্য না পেয়ে তারা ভাইয়ার মোবাইল ট্র্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু কৌশলী হওয়ার কারণে তারা তাকে ধরতে পারেনি।"

গত ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একটানা ৪৪ ঘণ্টা ভোট গণনার পর গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম ৩,৯৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

১ মাস আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

১ মাস আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

১ মাস আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom