ক্যাম্পাস

জাবিতে জাকসু নির্বাচন: মীর মশাররফ হলের ভিপি হলেন জুবায়ের শাবাব

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


জাবিতে জাকসু নির্বাচন: মীর মশাররফ হলের ভিপি হলেন জুবায়ের শাবাব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে মীর মশাররফ হোসেন হলের ভিপি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব। 

তিনি ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। জুবায়ের শাবাব বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।

জাকসু নির্বাচনের অধীনে ২১টি হল সংসদের মধ্যে এখন পর্যন্ত চারটি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানিয়েছেন, শুক্রবার দুপুরের মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা সম্ভব হবে বলে আশা করা যায়। এবারের নির্বাচনে শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগের হার ছিল প্রায় ৬৮ শতাংশ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো সিনেট হলে স্থানান্তরিত করা হয়। রাত সোয়া ১০টা থেকে শুরু হয় ভোট গণনা।

এবারের জাকসু নির্বাচনে ২৫টি কেন্দ্রীয় পদের জন্য ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল এবং ১০টি ছাত্রী হলের মোট ৩১৫টি পদের বিপরীতে ৪৬৭ জন প্রার্থী লড়ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ১১,৯১৯ জন, যার মধ্যে ৬,১০২ জন ছাত্র এবং ৫,৮১৭ জন ছাত্রী।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

১ দিন আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

২ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

৪ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom