খেলাধুলা

ইয়ামালকে নিয়েই স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা, বাদ মোরাতা

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ইয়ামালকে নিয়েই স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা, বাদ মোরাতা

সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের চোট নিয়ে তার ক্লাব বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের মধ্যে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল, তার অবসান ঘটেছে। চোট কাটিয়ে ওঠার পর এই তারকাকে রেখেই বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে বড় চমক হিসেবে বাদ পড়েছেন বিগত স্কোয়াডের অধিনায়ক আলভারো মোরাতা।

গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে ইয়ামালকে যথাক্রমে ৭৯ ও ৭৩ মিনিট খেলানোয় স্পেনের সমালোচনা করেছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ফ্লিক অভিযোগ করেন, কুঁচকিতে কিছুটা সমস্যা নিয়ে স্পেন দলে যোগ দেওয়া এই তারকার সমস্যা জাতীয় দলের সঙ্গে থাকাকালীন আরও বেড়ে যায় এবং স্পেন দল তার যথাযথ যত্ন নেয়নি। যদিও স্পেন কোচ দে লা ফুয়েন্তে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন।

ওই চোটের কারণে বার্সেলোনার হয়ে ভ্যালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে এবং রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি ইয়ামাল। চোট কাটিয়ে গত সপ্তাহান্তে তিনি মাঠে ফেরেন। লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয়সূচক ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার পর, ১৮ বছর বয়সী এই তারকা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সাঁ জারম্যাঁ (পিএসজি)-এর বিপক্ষে পরাজয়ের ম্যাচে পুরো সময় খেলেন।

জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য শুক্রবার ২৬ সদস্যের দল দিয়েছেন স্পেন কোচ। জাতীয় দলে যোগ দেওয়ার আগে ইয়ামালকে আগামী রোববার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ক্লাবের হয়ে আরও একটি ম্যাচে খেলতে দেখা যাবে।

এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক হলো মোরাতার বাদ পড়া। এই মাসে ৩৩ বছর পূর্ণ করতে যাওয়া এই স্ট্রাইকারের বর্তমানে কোনো চোট সমস্যা নেই। যদিও চলতি মৌসুমে ক্লাব কোমোর হয়ে খেলা সাতটি ম্যাচে তিনি কোনো গোল করতে পারেননি।

চোটের কারণে দলে জায়গা পাননি আথলেতিক বিলবাওয়ের নিকো উইলিয়ামস, রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল, এবং বার্সেলোনার গাভি ও ফের্মিন লোপেস।

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আগামী ১১ অক্টোবর ঘরের মাঠে জর্জিয়া এবং ১৪ অক্টোবর বুলগেরিয়ার মুখোমুখি হবে।

ইউরোপ অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দে লা ফুয়েন্তের দল এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই জিতে শতভাগ সাফল্য নিয়ে ৬ পয়েন্ট অর্জন করে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে। সমান ৩ পয়েন্ট করে নিয়ে জর্জিয়া দ্বিতীয় ও তুরস্ক তৃতীয় স্থানে রয়েছে। বুলগেরিয়া এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২২ ঘন্টা আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

২ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৫ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom