ক্যাম্পাস

ইনকিলাব মঞ্চের ঢাবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সোমবার (৯ মার্চ) ভোরে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোট ৪৭ সদস্যের এই কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মো. ফজলে রাব্বী সরকার এবং সদস্যসচিব হিসেবে সাবিরা মারিয়াম মুশফি–র নাম ঘোষণা করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাজমুল ইসলাম ও মিলন হোসাইন। যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নূরে জান্নাত ফাতিমা এবং নাফিস ইসতিয়াক আহাম্মেদ তালুকদার।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে ইসফানুল ইসলাম, শিল্প ও সাহিত্য সম্পাদক মুজতবা জহির জিসান, মিডিয়া সম্পাদক আবু বকর তালহা, পরিবেশ ও পর্যটন সম্পাদক জায়েদ আল বাশার, স্কিল ও ডেভেলপমেন্ট সম্পাদক হাছানুর রহমান শান্ত এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ ফাতিন ইয়ামিন চৌধুরী–এর নাম ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আবদুল্লাহ ফাহাদ, মো. মাহাবুবুল আলম, মুহাম্মাদ যায়েদ আব্দুল্লাহ, মোহাম্মদ কাইফ, মুহাম্মাদ আব্দুল্লাহ খান, ইন্তেসাম সাদিয়া, মো. মিফতা উল হুদা, গালিব আল দ্বীন, মো. জাহিদ হাসান ফকির, মুনতাসির বিল্লাহ, শাহাদা নুর তামিমা, আব্দুল্লাহ আল মাসুম, মারিয়া ফারজানা ইতি, মোয়াম্মার তাজওয়ার ইবনে বদর অরিস, মুজাহিদা আফরিন মজুমদার, সাদিয়া আফরিন, মরিয়ম খাতুন, আজমাঈন আদিব।

এছাড়াও রয়েছেন— সাদিয়া জাহান সাইফা, আব্দুল্লাহ আল মুবাশ্বির, মুহাম্মদ জোবায়ের ইসলাম, সুহাইল মাহদীন, সাইফুল আলম শান্ত, আবদুল্লাহ হাসান আরাফাত, মো. রেজাউল ইসলাম ফুয়াদ, সিয়াম হোসেন রাজীব, আবির হুসাইন, নাজিয়া সিদ্দিকা, নাকীব হাসান, শাহরিয়ার রহমান, আবদুর রহমান বর্ণ, তাসনিয়া বিনতে তালেব, সুমাইয়া শিমু এবং মো. মুতাসীম বিল্লাহ তাহমীদ।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ইনকিলাব, ইনসাফ, সততা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শ ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom