বিনোদন

ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক

১ মাস আগে


ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের ইচ্ছার কথা জানালেন তাসনুভা তিশা

ছবি: সংগৃহীত


বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা জানিয়েছেন, সুযোগ পেলে বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে অভিনয় করতে চান। ‘সিরিয়াল কিসার’খ্যাত এই অভিনেতার অভিনয় ও পর্দায় রোমান্টিক উপস্থিতির প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে তার বিপরীতে কাজ করার ইচ্ছা রয়েছে।

সম্প্রতি একটি সেলিব্রিটি টক শোতে অতিথি হয়ে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন তিশা। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, বলিউডের কোন অভিনেতার সঙ্গে অভিনয় করার স্বপ্ন দেখেন।

জবাবে কোনো দ্বিধা না রেখেই তিশা বলেন, “ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন তিনি আনেন, তা সত্যিই অসাধারণ। পর্দায় তার মতো করে এত সুন্দরভাবে অনুভূতি প্রকাশ খুব কম অভিনেতাকেই করতে দেখেছি। তাকে খুবই স্বাভাবিক ও সাবলীল মনে হয়, যেন সবকিছু বাস্তবেই ঘটছে।”

আলোচনায় নিজের শৈশবের একটি স্বপ্নের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, ছোটবেলায় বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল তার।

তিশা বলেন, সে সময় তার বাবা বিষয়টি নিয়ে প্রায়ই মজার মন্তব্য করতেন। ছোটবেলায় তিনি বেশ ছিপছিপে গড়নের হওয়ায় বাবা হাসতে হাসতে বলতেন, “আর্মির ভারী বন্দুক তো তুমি তুলতেই পারবে না!”

বর্তমানে অভিনয় জগতেই নিজের অবস্থান সুদৃঢ় করেছেন তাসনুভা তিশা। তবে ভবিষ্যতে বলিউডে কাজের সুযোগ এলে ইমরান হাশমির সঙ্গে পর্দা ভাগাভাগি করার ইচ্ছার কথা আবারও স্পষ্টভাবে জানিয়েছেন এই অভিনেত্রী।


সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ
সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘স্বপ্নের নায়ক’ হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা রাখতেন তিনি। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে স্থায়ী প্রভাব রেখে গেছেন এই নায়ক।১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে...

৩ ঘন্টা আগে


পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনা শুরু হয়েছে। ৪৫ সেকেন্ডের ভিডিওর পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে ভিডিওটিতে পাভেলকে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ফেসবুকের বিভিন্ন

২৩ ঘন্টা আগে


মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি

২৩ ঘন্টা আগে


‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান
‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ আ খ ম হাসান

একের পর এক নতুন চরিত্র ও চমক নিয়ে এগিয়ে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। এবার সিরিজটির ১২০তম পর্বে নতুন চরিত্র ‘ইংলিশ লেবু’ হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা আ খ ম হাসান।‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১২০ নম্বর পর্বে দেখা যাবে আ খ ম হাসানকে। বৃহস্পতিবার (১৭

১ দিন আগে

Dr.Mahfuzul Alom