ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে অন্তত ১০ জন সহপাঠীর গোপনে আপত্তিকর ও ব্যক্তিগত ছবি তুলে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি প্রকাশ্যে এলে হলজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে লন্ডনপ্রবাসী আবিদ নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তিনি হলের কক্ষে থাকা পর্দানশীল ও সাধারণ ছাত্রীদের অজান্তে বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে নিয়মিত পাঠাতেন।
শিক্ষার্থীরা জানান, সম্প্রতি অভিযুক্ত ছাত্রীর সঙ্গে ওই যুবকের সম্পর্কের অবনতি হলে প্রতিশোধমূলকভাবে আবিদ মেসেঞ্জারের মাধ্যমে হলের কয়েকজন ছাত্রীর কাছে ছবিগুলো পাঠিয়ে দেন। পরে ভুক্তভোগীরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, এসব ছবি অভিযুক্ত ছাত্রীই তাকে পাঠাতেন এবং নিষেধ করলেও তিনি তা বন্ধ করেননি।
ভুক্তভোগীদের ভাষ্য, আবাসিক হলকে নিরাপদ স্থান মনে করে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতেন। কিন্তু অভিযুক্ত ছাত্রী তাদের ঘুমন্ত অবস্থার, টি-শার্ট পরা কিংবা ওড়না ছাড়া অবস্থার ছবিও গোপনে ধারণ করেছেন। এমনকি বোরকা ও নিকাব পরা শিক্ষার্থীদের পর্দার আড়ালের ছবিও তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর শিক্ষার্থীরা ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে অভিযুক্ত ছাত্রী নিজের ভুল স্বীকার করেছেন বলে জানা গেছে। তার দাবি, কোনো খারাপ উদ্দেশ্যে নয়, বরং ‘কমনসেন্সের অভাবে’ তিনি এসব ছবি তুলেছেন। তবে ভুক্তভোগীদের দাবি, আবিদের সঙ্গে কথোপকথনের একটি অডিওতে শোনা যায়, অভিযুক্ত ছাত্রী এসব ছবি তুলে বিকৃত আনন্দ পেতেন। আবিদ আরও জানান, এসব ছবি আর কারও কাছে পৌঁছেছে কি না, সে বিষয়ে তার জানা নেই।
এ বিষয়ে ‘জুলাই-৩৬’ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে শুক্রবার হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা, আবাসিক হলের নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল
২২ ঘন্টা আগে
জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন
গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পর, আগামীকাল থেকে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য মহোদয়ের সাথে এক জরুরি বৈঠক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ২টি দাবি উপস্থাপন করা হয়।দাবি দুটি হলো:১. আইডি
২ দিন আগে
‘সাধারণ শিক্ষার্থীদের হামলা থেকে শিবিরকে রক্ষা করেছে ছাত্রদল’: জবি ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরকে ‘সাধারণ শিক্ষার্থীদের হামলা’ থেকে ছাত্রদল রক্ষা করেছে বলে দাবি করেছেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সকাল থেকে ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতি নিয়ে এ...
৩ দিন আগে
জবি-ঢাকা কলেজের পর উত্তপ্ত আলিয়া মাদরাসা, ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে পুরান ঢাকার আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সাধারণ শিক্ষার্থীদের ভাষ্য, হল দখলকে কেন্দ্র করে
৩ দিন আগে
