ক্যাম্পাস

হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি

অনলাইন ডেস্ক

১ মাস আগে


হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি

ছবি: সংগৃহীত


কোনো ক্যাম্পাসের আবাসিক হল দখল করে অছাত্র ও সন্ত্রাসীদের অভয়াশ্রম তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’

সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর শিবির সভাপতির এ বক্তব্য সামনে এলো।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের হলকে রাজনৈতিক দখলদারত্বের কেন্দ্র কিংবা অছাত্র ও সন্ত্রাসীদের আশ্রয়স্থলে পরিণত করা উচিত নয়। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পড়াশোনা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন বলেও তিনি ইঙ্গিত দেন।

এদিকে রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় সাম্প্রতিক পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর হলের নিয়ন্ত্রণ নেয় ছাত্রদল। এরপর থেকে হলটিতে প্রবেশের জন্য কয়েক দফা চেষ্টা করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে বকশীবাজার মোড়ে শিবিরের নেতাকর্মীরা হলে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এর আগে বুধবারও তারা হলে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

শনিবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সেখানে অবস্থান করেন শিবিরের নেতাকর্মীরা। পরে তারা সরে গেলে পুলিশও ব্যারিকেড তুলে নেয়।

সাম্প্রতিক এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলের নিয়ন্ত্রণ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে হলের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত এড়িয়ে প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপ জরুরি।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

১৯ ঘন্টা আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

১ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

৩ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom