বিনোদন

‘হাওয়া’র পর নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে ফিরছেন তুষি

বিনোদন ডেস্ক

৭ মাস আগে


‘হাওয়া’র পর নতুন সিনেমা ‘রইদ’ নিয়ে ফিরছেন তুষি

২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমা দিয়ে প্রথম কাজেই বাজিমাত করেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন-সবখানেই দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও নাজিফা তুষির অভিনয়ে সিনেমাটি ব্যাপক আলোচনায় আসে।

দুই বছর পর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন সুমন। ‘হাওয়া’য় অভিনয় করা চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ এবার না থাকলেও নতুন সিনেমা ‘রইদ’-এ দেখা যাবে নাজিফা তুষিকে। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান

তিন বছর আগেই ‘রইদ’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন সুমন। তখন সিনেমাটির প্রযোজক হওয়ার কথা ছিল অভিনেত্রী জয়া আহসানের। ২০২০–২১ অর্থবছরে সিনেমাটি নির্মাণের জন্য তিনি সরকারের কাছ থেকে ৬০ লাখ টাকা অনুদানও পান। তবে সময়মতো নির্মাণকাজ শুরু না হওয়ায় চলতি বছরের শুরুতে সেই অনুদানের টাকা ফেরত দেন জয়া আহসান। সে সময় তিনি জানান, নানা কারণে নির্মাণপ্রক্রিয়া বিলম্ব হওয়ায় অনুদানের অর্থ ব্যবহার না করাটাই তাঁর কাছে শোভন মনে হয়নি।

অনুদানের টাকা ফেরত দিলেও নতুন আয়োজনে ‘রইদ’ নির্মাণ করবেন বলে জানিয়েছিলেন মেজবাউর রহমান সুমন। শেষ পর্যন্ত কথা রেখেছেন এই নির্মাতা। সম্প্রতি শ্রীমঙ্গলে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তবে বদলে গেছে প্রযোজক-জয়া আহসানের জায়গায় এবার সিনেমাটির প্রযোজক হিসেবে যুক্ত হয়েছে বেঙ্গল ক্রিয়েশনস

শুটিং শেষ এবং আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো মন্তব্য করতে চান না নির্মাতা। একই অবস্থান অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানেরও। তিনি জানিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণা এলে তবেই সিনেমাটি নিয়ে কথা বলবেন।

উল্লেখ্য, ‘হাওয়া’ সিনেমার জন্য সমুদ্রকে বেছে নিয়েছিলেন সুমন। সমুদ্রের বুকে মাছ ধরার ট্রলারে তৈরি করেছিলেন রহস্যময় এক গল্প। দ্বিতীয় সিনেমা ‘রইদ’-এর জন্য তিনি বেছে নিয়েছেন পাহাড়ি এলাকা। ধারণা করা হচ্ছে, পাহাড়কে কেন্দ্র করেই নতুন এক রহস্যময় গল্প তুলে ধরবেন নির্মাতা।


ইয়াসিন বুনুকে নিয়ে মুখ খুললেন নোরা, প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা
ইয়াসিন বুনুকে নিয়ে মুখ খুললেন নোরা, প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা

দীর্ঘদিন ধরেই মরক্কোর জাতীয় ফুটবল দলের তারকা গোলরক্ষক ইয়াসিন বুনু ও বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এ আলোচনা আরও জোরালো হয়। এবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন নোরা ফাতেহি। যদিও সম্পর্কের বিষয়টি সরাসরি স্বীকার করেননি, তবে ইয়াসিন বুনুর নাম শুনেই...

৩ ঘন্টা আগে


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

১ দিন আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

১ দিন আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom