স্বাস্থ্য সেবা

হাম-ডেঙ্গুর প্রকোপে পিরোজপুর সদর হাসপাতালে রোগীর ঢল, বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


হাম-ডেঙ্গুর প্রকোপে পিরোজপুর সদর হাসপাতালে রোগীর ঢল, বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা

ছবি: সংগৃহীত


হাম ও ডেঙ্গু রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় পিরোজপুর ১০০ শয্যার জেলা হাসপাতালে ভয়াবহ চাপ সৃষ্টি হয়েছে। ধারণক্ষমতার প্রায় তিনগুণ রোগী ভর্তি থাকায় শিশু ওয়ার্ডসহ বিভিন্ন বিভাগে বেডের সংকট চরমে পৌঁছেছে। বাধ্য হয়ে অনেক রোগীকেই মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বহু প্রতীক্ষিত ২৫০ শয্যার নতুন হাসপাতাল চালু না হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে।

বিস্তারিত:
বৃহস্পতিবার (৬ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, পিরোজপুর ১০০ শয্যার জেলা হাসপাতালের প্রায় প্রতিটি ওয়ার্ডেই উপচে পড়া ভিড়। সবচেয়ে সংকটজনক পরিস্থিতি শিশু ওয়ার্ডে। ১৪টি শয্যার বিপরীতে সেখানে ভর্তি রয়েছে ৯১ জন শিশু। ফলে অধিকাংশ শিশুকেই মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতালে ভর্তি এক শিশুর মা বলেন, "আমার বাচ্চা হাম নিয়ে ভর্তি হয়েছে। কোনো বেড পাইনি। এখন মেঝেতেই চিকিৎসা চলছে। খুব কষ্টে আছি।

শিশুর শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যায় ভর্তি আরেক শিশুর মা রুবিনা বেগম বলেন, "হাসপাতালে ভর্তি হয়েছি, কিন্তু বেড পাইনি। ফ্লোরে থাকতে হচ্ছে। বাচ্চা খুব অসুস্থ, নিচে থেকে চিকিৎসা করাতে খুব কষ্ট হচ্ছে।"

কাউখালী থেকে আসা ফরিদা বেগম জানান, বিষাক্ত পোকার কামড়ে আক্রান্ত হওয়ার পর তাকে সদর হাসপাতালে পাঠানো হলেও এখানে এসেও বেড পাননি।

শুধু শিশু ওয়ার্ডই নয়, হাসপাতালের অন্যান্য ওয়ার্ডেও একই চিত্র। ৩৬ শয্যার মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৮০ জন রোগী, আর ৩০ শয্যার পুরুষ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ৫৬ জন। ফলে অনেক রোগীকেই বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

রোগীর স্বজন ফরহাদ হোসেন বলেন, চিকিৎসকরা আন্তরিকভাবে সেবা দিলেও জায়গার সংকটের কারণে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার মতে, নতুন হাসপাতাল চালু হলে এই সংকট অনেকটাই কমে আসবে।

পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুজিত পাইক জানান, হাসপাতালে অনুমোদিত চিকিৎসকের সংখ্যা ৬২ হলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৪ থেকে ১৫ জন। একই সঙ্গে হাম ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় সীমিত জনবল দিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

সিনিয়র স্টাফ নার্স পপি হালদার বলেন, প্রয়োজনের তুলনায় নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যাও অনেক কম। তারপরও সবাই সর্বোচ্চ চেষ্টা করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

নতুন হাসপাতাল চালু নিয়ে অনিশ্চয়তা

জেলার ক্রমবর্ধমান চিকিৎসা চাহিদা বিবেচনায় ২০১৭ সালে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার আধুনিক জেলা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ভবনের নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি, ফার্নিচার ও অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় এখনো সেটি চালু করা সম্ভব হয়নি।

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, পর্যাপ্ত ফার্নিচারের অভাবে নির্ধারিত সময়েও হাসপাতাল চালু করা যায়নি। নতুন উদ্বোধনের তারিখও এখনো নির্ধারণ হয়নি।

তবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরে জরুরি বিভাগ স্থানান্তর করে প্রাথমিকভাবে চিকিৎসাসেবা শুরু করা হবে। তিনি বলেন, শিশু রোগীদের চিকিৎসাসেবাকে অগ্রাধিকার দিয়েই এই কার্যক্রম শুরু হবে।

জনবল সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। ধাপে ধাপে চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত ২৫০ শয্যার নতুন হাসপাতাল চালুর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও জনবল নিয়োগ নিশ্চিত করা না হলে জেলার স্বাস্থ্যসেবা সংকট আরও গভীর হবে। নতুন হাসপাতাল চালু হলে শুধু পিরোজপুর নয়, আশপাশের জেলার প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসাসেবাও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে তারা আশা করছেন।

 


ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন

ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ প্রচারে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এ আহ্বান জানান তিনি।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ...

২ ঘন্টা আগে


ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন

৪ দিন আগে


ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...

৪ দিন আগে


সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom