ক্যাম্পাস

হাজার পুলিশ সদস্যের নিরাপত্তা বলয়ে চলবে রাকসু নির্বাচন

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


হাজার পুলিশ সদস্যের নিরাপত্তা বলয়ে চলবে  রাকসু নির্বাচন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আরএমপি কমিশনার বলেন, 'আমরা ইতোমধ্যে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছি এবং পুরো বিশ্ববিদ্যালয় এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নির্বাচনের আগের দিন থেকে নিরাপত্তা ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। যেহেতু বিশ্ববিদ্যালয়টি অনেক বড়, তাই আমরা কেন্দ্রীয়ভাবে একটি নিরাপত্তা বলয় তৈরি করব এবং এর বাইরেও নিরাপত্তা জোরদার করা হবে। নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করার জন্য পুরো বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন-পূর্ববর্তী ও ভোট গণনার স্থানের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই নির্বাচনের জন্য সর্বোচ্চ ২ হাজার পুলিশ সদস্য থাকবে এবং তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থাও কাজ করবে।'

ভোট ও ভোটার সংখ্যা

রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, এবার মোট ভোটার সংখ্যা ২৮,৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭,৫৯৬ জন এবং নারী ভোটার ১১,৩০৫ জন। ৯টি একাডেমিক ভবনে মোট ১৭টি কেন্দ্র স্থাপন করা হবে এবং ৯৯০টি বুথ থাকবে, যাতে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারেন।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে সব ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম মিলনায়তনে আনা হবে এবং সেখানেই ভোট গণনা শুরু হবে। সম্পূর্ণ ভোট গণনা প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।

প্রার্থী ও নির্বাচন

এবারের নির্বাচনে রাকসু ও সিনেটে মোট ৩০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদে প্রার্থী রয়েছেন ৬০০ জন। এর মধ্যে ৪২ জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ, গণনা ও ফল ঘোষণা করা হবে।


হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি
হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি

কোনো ক্যাম্পাসের আবাসিক হল দখল করে অছাত্র ও সন্ত্রাসীদের অভয়াশ্রম তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও...

৫ দিন আগে


'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল

৬ দিন আগে


ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ
ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে অন্তত ১০ জন সহপাঠীর গোপনে আপত্তিকর ও ব্যক্তিগত ছবি তুলে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি প্রকাশ্যে এলে হলজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে লন্ডনপ্রবাসী আবিদ নামে...

৬ দিন আগে


জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন
জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পর, আগামীকাল থেকে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য মহোদয়ের সাথে এক জরুরি বৈঠক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ২টি দাবি উপস্থাপন করা হয়।দাবি দুটি হলো:১. আইডি

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom