গেন্ডারিয়ায় মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পুরান ঢাকার গেন্ডারিয়া থানা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম আকাশ সরকার। তিনি জবির নাট্যকলা বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) রাতে গেন্ডারিয়ার ভাট্টিখানা মসজিদের এস কে দাস সড়কের একটি ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে আকাশ সরকারের মরদেহ উদ্ধার করা হয়।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তৌহিদ চৌধুরী প্রথম আলোকে বলেন, “আকাশ ভাই খুব সাধারণ জীবন যাপন করতেন। নিজের কষ্ট কখনো প্রকাশ করতেন না। তাঁর একটি সম্পর্ক ছিল, যা অনেকেই জানত। যাঁর সঙ্গে সম্পর্ক ছিল, তাঁর বিয়ে হয়ে গেছে। আমরা কেউই বুঝতে পারিনি তিনি এতটা মানসিক চাপে ছিলেন।”
একই বাসায় বসবাসকারী ইশতিয়াক জানান, “আমার পরীক্ষা থাকায় আমি পড়াশোনা করছিলাম। পরে ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দেন। তখন দরজা ধাক্কা দিতে থাকি। একপর্যায়ে দরজা খুলে গেলে ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।”
গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান প্রথম আলোকে জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক প্রথম আলোকে বলেন, আকাশ সরকারের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর ভাই ঢাকা আসছেন। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
১ দিন আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
২ দিন আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
৪ দিন আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
৫ দিন আগে
