একাদশ-আলিমে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা, মার্কশিট আটকে রাখা নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির সময় নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় এবং শিক্ষার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট আটকে রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি প্রকাশিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম শ্রেণির ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালায় ভর্তি ফি, সেশন চার্জ, মাসিক বেতনসহ অন্যান্য খরচের ক্ষেত্রেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন ফি ২২০ টাকা এবং বোর্ডের প্রাথমিক নিশ্চায়ন ফি ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে প্রতিষ্ঠান ও এলাকার ধরন অনুযায়ী ভর্তি ও সেশন ফি নির্ধারিত থাকবে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মহানগরে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা, অন্যান্য মহানগরে ৩ হাজার, জেলা সদরে ২ হাজার এবং উপজেলা বা মফস্বল এলাকায় সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি মিলিয়ে সর্বোচ্চ অর্থের সীমা নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগরে বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে।
অন্যান্য মহানগর এলাকায় এ সীমা যথাক্রমে ৫ হাজার ও ৬ হাজার টাকা, জেলা সদরে ৩ হাজার ও ৪ হাজার টাকা এবং উপজেলা বা মফস্বল এলাকায় বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।
রশিদ ছাড়া ফি নেওয়া যাবে না
ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বেসরকারি কলেজগুলোকে সেশন চার্জ, মাসিক বেতনসহ যাবতীয় খরচের তালিকা নোটিশ বোর্ড ও প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
বোর্ড অনুমোদিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। আদায় করা সব ধরনের ফি যথাযথ রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা বোর্ডে জমা দেওয়ার সময় খাতওয়ারি খরচের হিসাবও দিতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে ফি যতটা সম্ভব মওকুফ করার নির্দেশনাও রয়েছে।
মূল ট্রান্সক্রিপ্ট আটকে রাখা যাবে না
নীতিমালার ৫.৯ বিধিতে শিক্ষার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সংরক্ষণ ও হস্তান্তরের বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান এসএসসি বা সমমান পরীক্ষার মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট শিক্ষার্থী বা তার অভিভাবক ছাড়া অন্য কারও কাছে হস্তান্তর করতে পারবে না। একই সঙ্গে কোনো অজুহাতেই শিক্ষার্থীর মূল ট্রান্সক্রিপ্ট আটকে রাখা যাবে না।
কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রান্সক্রিপ্ট আটকে রাখার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুমোদনহীন বিষয়ে ভর্তি নিষিদ্ধ
অনুমোদনহীন শাখা, ক্যাম্পাস বা বিষয়ে শিক্ষার্থী ভর্তি করাও নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড। শুধু স্থাপনের অনুমতি রয়েছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই—এমন প্রতিষ্ঠানও শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।
অনুমোদন ছাড়া কোনো শাখা, ক্যাম্পাস বা বিষয়ে ভর্তি করানো হলে বেসরকারি প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হতে পারে। আর সরকারি প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সার্বিকভাবে, নতুন নীতিমালার মাধ্যমে একাদশ ও আলিম শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ আদায় বন্ধ, শিক্ষার্থীদের মূল সনদপত্রের নিরাপত্তা নিশ্চিত এবং অনুমোদনহীন বিষয়ে ভর্তি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।
রোজার কারণে পেছাল এসএসসি পরীক্ষা, শুরু ১৪ মার্চ
আগামী বছরের শুরুতে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও পবিত্র রমজানের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে সামগ্রিক বিষয় বিবেচনা...
২৩ ঘন্টা আগে
‘কৃতী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ রাখব’: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, একটি ইনসাফভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা। কৃতী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের প্রতি ইঞ্চি মাটিকে নিরাপদ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত এসএসসি,...
৩ দিন আগে
চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, ফাতেমার পাশে প্রধানমন্ত্রী
নাটোরের বাগাতিপাড়ার কৃতী সন্তান মোছা. ফাতেমা খানম চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থসংকটে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে অনুদানের ৫ লাখ টাকার চেক ফাতেমা খানমের হাতে তুলে দেন।ফাতেমার ভর্তির বিষয়টি জানতে পেরে উদ্যোগ নেন
৪ দিন আগে
মেয়েদের উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ কর্মসূচির কার্যকারিতা যাচাইয়ে দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দিয়েছেন তিনি।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।...
৭ দিন আগে
