ক্যাম্পাস

এক বছরে ডাকসুর কার্যক্রমের খতিয়ান প্রকাশ

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


এক বছরে ডাকসুর কার্যক্রমের খতিয়ান প্রকাশ

ছবি: সংগৃহীত


এক বছরের দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এতে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, নারী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, গবেষণা ও শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাস্তবায়ন না হওয়া ও আটকে থাকা প্রকল্পগুলোর কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে কার্যক্রম ও জবাবদিহি প্রতিবেদন তুলে ধরেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। এ সময় বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের তথ্য সংবলিত ‘খতিয়ান’ নামে একটি বই প্রকাশ করা হয়।

প্রকাশিত উপস্থাপনায় কয়েকটি খাতে ব্যয়ের তথ্য দেওয়া হলেও পুরো কার্যক্রমের অডিট প্রতিবেদন প্রকাশ করা হয়নি। উপস্থাপনা অনুযায়ী, ছারপোকা দমনে ৩২ লাখ টাকা, শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার আধুনিকায়নে ৩ কোটি টাকা, কেন্দ্রীয় মসজিদ সংস্কারে ৩ কোটি ৫০ লাখ টাকা এবং নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম নির্মাণে ৬৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ হল সংস্কারে ৭ কোটি ৫১ লাখ টাকা আদায়ের কথাও উপস্থাপনায় উল্লেখ করা হয়েছে। তবে ডাকসুর পক্ষ থেকে আরও বিভিন্ন কার্যক্রমের কথা জানানো হলেও সেগুলোর বিস্তারিত ব্যয়ের হিসাব এখনো প্রকাশ করা হয়নি।

ভিপি সাদিক কায়েম বলেন, অডিটের কাজ চলছে এবং খরচের বিস্তারিত হিসাব কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে। সমাজসেবা সম্পাদকের ৩৫ কোটি টাকার কাজের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ডাকসুর করা কাজের পরিমাণ ৩৫ কোটি টাকার চেয়েও বেশি। তবে প্রশাসনের বাধার কারণে অনেক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

সাদিক কায়েম আরও বলেন, ডাকসুর জন্য নির্ধারিত বাজেট এখন পর্যন্ত প্রশাসন দেয়নি। তাঁর অভিযোগ, পুরো দায়িত্বকালজুড়ে প্রশাসনের কাছ থেকে অসহযোগিতা এসেছে। তবে এর মধ্যেও আবাসন, পরিবহন, হলের খাবারের মান, স্বাস্থ্য ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে ডাকসুর কমিটিগুলো হাজারের বেশি কাজ করেছে।

শিক্ষক মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি একাডেমিক প্রক্রিয়ার অংশ হিসেবে উত্থাপিত হলেও প্রশাসনিক বিলম্বের কারণে তা বাস্তবায়িত হয়নি। পরে ডাকসু নিজ উদ্যোগে ‘DU Teachers’ Evaluation’ নামে একটি ওয়েবসাইট চালু করে।

প্রতিবেদনে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে মোটরসাইকেল ও গাড়ি চালনা প্রশিক্ষণ, হলভিত্তিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ এবং বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স আয়োজনের কথা বলা হয়েছে। গবেষণা বিষয়ে কর্মশালা, গবেষণা প্রস্তাবনা তৈরির প্রশিক্ষণ, বৃত্তি ও উচ্চশিক্ষা বিষয়ক সেশন এবং শিক্ষা এক্সপোও আয়োজন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরিবহন খাতে শনিবার বাস সার্ভিস চালু, বিভিন্ন রুটে সন্ধ্যার ট্রিপ, নারী হলগুলোর জন্য বাস এবং সাপ্তাহিক ঢাকা-কুমিল্লা বাস সার্ভিস চালুর তথ্যও প্রতিবেদনে রয়েছে। পাশাপাশি পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও বিভিন্ন রুট সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে।

তবে ডাকসুর প্রতিবেদনে বাস্তবায়ন না হওয়া বা আটকে থাকা বিভিন্ন উদ্যোগের তালিকাও রয়েছে। এর মধ্যে আইসিটি বিভাগের সহযোগিতায় কম্পিউটার ল্যাব স্থাপন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, সার্টিফিকেশন সহায়তা, ইনোভেশন হাব ও চাকরি মেলাসহ ছয়টি উদ্যোগ আটকে থাকার কথা বলা হয়েছে।

এ ছাড়া মাঠ সংস্কার ও ডিজিটাল সেবা, হলগুলোতে ভর্তুকি মূল্যে খাবার, ডাকসু ক্যান্টিন সংস্কার, পুকুরপাড় সৌন্দর্যায়ন, ওয়াকওয়ে ও আলোকসজ্জাসহ স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রকল্পও বাস্তবায়িত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কাজী মোতাহার হোসেন ভবনের ক্যান্টিন, টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিন, মোবাইল টয়লেট, নতুন যানবাহন সংগ্রহ এবং বিভিন্ন হলের অবকাঠামোগত উন্নয়নসহ আরও কয়েকটি উদ্যোগ আটকে থাকার কথাও ‘খতিয়ান’ বইয়ে তুলে ধরা হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুদান বিতরণ, নারী শিক্ষার্থীদের জিমনেসিয়াম চালু এবং কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার নিয়েও বইয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে।


বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নামফলক ভাঙচুরের অভিযোগ
বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নামফলক ভাঙচুরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সংসদের উদ্যোগে এবং হল প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত ক্লাব রুমের উদ্বোধনী নামফলক ভাঙচুরের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।উল্লেখ্য, বিজয় একাত্তর হল সংসদ দীর্ঘদিন ধরে হলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক, সামাজিক, সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি উপযুক্ত ক্লাব রুম...

৯ ঘন্টা আগে


ডাকসুর অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম
ডাকসুর অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় নতুনভাবে স্থাপিত অনার বোর্ডে ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।ডাকসুর সংগ্রহশালা সংস্কারের পর ১৯২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত ডাকসুর সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকদের

১ দিন আগে


জিন্নাহর ছবি স্থাপন নিয়ে ডাকসু নেতৃত্বের সমালোচনা ঢাবি শিক্ষার্থীর
জিন্নাহর ছবি স্থাপন নিয়ে ডাকসু নেতৃত্বের সমালোচনা ঢাবি শিক্ষার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থাপন ও পরে তা অপসারণের ঘটনা এবং জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।পডকাস্টে আবু তৈয়ব হাবিলদার বলেন, সাধারণ মানুষের রক্ত...

১ দিন আগে


আপ্যায়নের বাজেটে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি
আপ্যায়নের বাজেটে শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনির ব্যক্তিগত বরাদ্দের প্রায় ৪ লাখ টাকার বাজেট দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১১টি ডিপ ফ্রিজ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হলের জন্য এবং একটি সূর্যসেন হলের নারী ব্লকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।বুধবার বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ৩০০ লিটার ধারণক্ষমতার এসব ডিপ

১ দিন আগে

Dr.Mahfuzul Alom