দেবিদ্বারে দালাল ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এমপি হাসনাতের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকার নির্ধারিত বেতন-ভাতার মধ্যেই দায়িত্ব পালন করতে হবে, ঘুষ ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানায় দালাল চলবে না
এমপি হাসনাত বলেন, থানায় কোনো দালাল থাকতে পারবে না। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সেও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
দেবিদ্বার থানার ওসিকে উদ্দেশ করে তিনি বলেন,
“আপনার থানায় এখন থেকে কোনো থানা দালাল থাকতে পারবে না। আমি সাধারণ মানুষ পাঠিয়ে তদন্ত করে দেখেছি, সেখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না।”
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে খোঁজখবর নেওয়ার কথাও উল্লেখ করেন এবং এক দালালের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পাশাপাশি থানার কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ঘুষের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন,
“সরকার যে সুবিধা দেয়, সেই বেতন নিয়েই চাকরি করতে হবে। অতিরিক্ত কোনো কিছু নেওয়া যাবে না। ঘুষের প্রচলন থেকে বেরিয়ে আসতে হবে।”
তিনি বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।
প্রশাসনের প্রতি নির্দেশনা
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিরসন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং গোমতী নদীতে মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের...
২ ঘন্টা আগে
দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটররা এ কথা জানান। এলপিজি আমদানির পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি,...
৩ ঘন্টা আগে
সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান না বাড়ালে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও পরিস্থিতির উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (২৮...
৫ ঘন্টা আগে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...
৭ ঘন্টা আগে
