বিনোদন

ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী?

বিনোদন ডেস্ক

১৬ ঘন্টা আগে


ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী?

ছবি: সংগৃহীত


টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ঘিরে আবারও শুরু হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী নাকি এবার খুঁজে পেয়েছেন তার জীবনসঙ্গী।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন মিমি চক্রবর্তী। তার হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি বিনোদন জগতের কেউ নন; পেশায় ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বেশ কয়েক বছর ধরেই সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। তবে নিজেদের সম্পর্কটি এতদিন আড়ালেই রেখেছেন তারা।

সূত্রগুলোর দাবি, ডিসেম্বরের বিয়ের আনুষ্ঠানিকতাকে সামনে রেখে দুই পরিবার ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।

তবে বিয়ের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিমি চক্রবর্তী কিংবা তার কথিত হবু বর সিদ্ধার্থ। ফলে ডিসেম্বরের বিয়ের খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

মিমির বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য এবারই প্রথম নয়। দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে নানা সময়ে আলোচনা হলেও অভিনেত্রী বরাবরই নিজের ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিয়েছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও কোনো সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি তিনি।

এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির **‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’**সহ বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।


সোশ্যাল মিডিয়ায় আশির দশকের হাওয়া, রেট্রো লুকে তারকারা
সোশ্যাল মিডিয়ায় আশির দশকের হাওয়া, রেট্রো লুকে তারকারা

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে আশির দশকের নস্টালজিয়া। ফেসবুক খুললেই চোখে পড়ছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার কিংবা ভিন্টেজ ফটোশুটের আদলে তৈরি ছবি। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট আর রেট্রো হেয়ারস্টাইলে নতুন করে ধরা দিচ্ছেন তারকারা।কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে নিজেদের বর্তমান ছবিকে আশির দশকের আবহে রূপান্তর করছেন নেটিজেনরা।...

৩ দিন আগে


দীপিকা-রণবীরের ঘরে ফের সুখবর, প্রকাশ্যে বেবি বাম্পের ছবি
দীপিকা-রণবীরের ঘরে ফের সুখবর, প্রকাশ্যে বেবি বাম্পের ছবি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পরিবারে যেন আনন্দের আবহ থামছেই না। প্রথম সন্তান দুয়ার দ্বিতীয় জন্মদিনে ভক্তদের সঙ্গে জীবনের আরও একটি বিশেষ মুহূর্ত ভাগ করে নিয়েছেন ‘দীপবীর’। মা হতে চলেছেন দীপিকা-এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে সেই আনন্দে ভক্তদেরও সামিল করলেন

৩ দিন আগে


ভেনিসে বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ প্রকাশ পরীমনির
ভেনিসে বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ প্রকাশ পরীমনির

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি।সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে একটি পার্কে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি বাঁধনের ওপর হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ...

৪ দিন আগে


‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলম
‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’: মেঘনা আলম

রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম দাবি করেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অপবাদ ও সমালোচনার জবাবে রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি।মেঘনা আলম তার পোস্টে লেখেন, “আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি। তবুও আমাকে কত অপবাদ,

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom