ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক সিকিউরিটি গার্ডের নাম আসায় সংগঠনটির ভেতরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। পরে ২ মে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জুলহাস মিয়ার নাম দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, জুলহাস মিয়া বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কার্জন হলের মূল ফটকে সিকিউরিটি গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত।
জুলহাস মিয়া দাবি করেন, তিনি দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ‘সম্মানসূচক’ একটি পদ চেয়েছিলেন। তিনি বলেন,
“আমি ছোটবেলা থেকেই ছাত্রদল করতাম। ২০১৭ সালে চাকরিতে জয়েন করি। জীববিজ্ঞান অনুষদের সিকিউরিটি গার্ড হিসেবে আছি। বড় ভাইদের বলেছিলাম, একটা পোস্ট দিয়ে দিয়েন, তাহলে বলতে পারবো মহানগরে একটা পদ ছিল।”
তবে কমিটিতে থাকা ব্যক্তি তিনিই কি না, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত নন বলেও দাবি করেন জুলহাস। তিনি বলেন,
“এটা হতেও পারে, নাও হতে পারে। এজন্য আমি কোনো ফেসবুক পোস্টও করিনি।”
অন্যদিকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মো. সোহাগ ভূঁইয়া নিশ্চিত করেছেন যে কমিটিতে থাকা ব্যক্তি কার্জন হলের সেই জুলহাস মিয়াই। তিনি বলেন,
“ছেলেটা আমাদের সঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করেছে। শাহবাগের সিভি কমিটির টিম লিডার ছিল আমাদের সহ-সভাপতি আক্তার। সে আমাকে বলেছে, জুলহাস রানিং স্টুডেন্ট।”
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি মো. আক্তার হোসেন বলেন,
“সে যে সিকিউরিটি গার্ড, তা আমি জানতাম না। আমি টিমে ছিলাম, তাই সিভি গ্রহণ করেছি।”
একই ধরনের বক্তব্য দেন মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হান্নান মজুমদার। তিনি বলেন,
“আমরা জুলহাসের সিকিউরিটি গার্ড পরিচয় জানতাম না। সে আমাদের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। কমিটিতে ছাত্রত্বের বিষয়টি এখন আগের মতো কঠোর নয়, তবে একাডেমিক কাগজপত্র লাগে। সে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র দিয়েছে।”
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন,
“কমিটিতে এমনটি হওয়ার কথা না। বিষয়টি খতিয়ে দেখে পরে মন্তব্য করব।”
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
১ দিন আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
২ দিন আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
৪ দিন আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
৫ দিন আগে
