ক্যাম্পাস

ঢাবিকে সিনিয়র মাদ্রাসায় পরিণত না করার আহ্বান ফজলুর রহমানের

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


ঢাবিকে সিনিয়র মাদ্রাসায় পরিণত না করার আহ্বান ফজলুর রহমানের

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘সিনিয়র মাদ্রাসায়’ পরিণত না করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, শুধু পোশাক-পরিচ্ছদ বা ভাষার মাধ্যমে আলিম হওয়া যায় না; এর জন্য জ্ঞান অর্জন করতে হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, ‘তোমরা জ্ঞান অর্জন করো। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সিনিয়র মাদ্রাসায় পরিণত করো না। পোশাক এবং ভাষাই শুধু মানুষের প্রকৃতি নির্ধারণ করে না। পাঞ্জাবি, পায়জামা আর টুপি পরলেই কেউ আলিম হয় না, আলিম হতে গেলে এলেম জানতে হয়।’

ধর্ম ও রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে ধর্মকে ব্যবহার করে বেহেশত-দোজখের ‘টিকিট’ বিক্রির প্রবণতা রয়েছে। কেউ তা গ্রহণ না করলে তাকে খারাপ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতি, ধর্ম ও ধর্মব্যবসা এক বিষয় নয় উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ‘আমি সত্য কথা বলব, ন্যায়ের পথে চলব, আল্লাহ-রাসুলের দেখানো পথে চলব, কিন্তু ধর্মব্যবসা করব না।’

সাম্প্রদায়িকতার সমালোচনা করে তিনি বলেন, সাম্প্রদায়িকতা ভারতবর্ষের জন্য ক্ষতিকর একটি আদর্শ। এটি পরাজিত না হওয়া পর্যন্ত মনুষ্যত্ব প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।

কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনার কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন, নজরুলের এই চেতনার সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেরও সম্পর্ক রয়েছে। নজরুলের আদর্শ ও চেতনা তাকে দীর্ঘকাল মানুষের মধ্যে বাঁচিয়ে রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

১৯২৯ সালে মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষিত ১৪ দফার প্রসঙ্গ তুলে ফজলুর রহমান বলেন, এতে মুসলমানদের রাজনৈতিক প্রতিনিধিত্ব, পৃথক নির্বাচকমণ্ডলী ও প্রাদেশিক স্বায়ত্তশাসনসহ বিভিন্ন সাংবিধানিক দাবি ছিল।

পাকিস্তান প্রতিষ্ঠায় বাঙালি নেতাদের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তান আমরা সবাই মিলেই বানাইছিলাম, আমরা তো অস্বীকার করি না। কিন্তু বানাইয়া যখন দেখলাম পাকিস্তান ভালো না, তখন ৫২ সালেই আমরা ফাইট শুরু করলাম।’

১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, ১৯৫৮ সালে আইয়ুব খানের শাসন, ছয় দফা, ১১ দফা এবং ১৯৭০ সালের নির্বাচনকে স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।

১৯৭০ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা পাকিস্তানে মেজরিটি ভোট পায় শেখ মুজিবুর রহমান। এরপরও ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর না করায় যুদ্ধ শুরু হয় এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়।’

মুক্তিযুদ্ধে নিজের অংশগ্রহণের স্মৃতিচারণ করে ফজলুর রহমান বলেন, ‘আমার বয়স তখন ২৩ বছর। আমি যুদ্ধে গিয়েছিলাম। যুদ্ধে যাই নাই শুধু, যুদ্ধকে সংগঠিত করেছিলাম।’

বাংলাদেশের পতাকা তৈরির সময় উপস্থিত থাকার দাবিও করেন তিনি। তার ভাষ্য, ‘বাংলাদেশের পতাকা যে রাতে তৈরি হয়েছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। শিব নারায়ণ দাসের ঘনিষ্ঠ কর্মী ছিলাম আমি।’

মুক্তিযুদ্ধের আদর্শের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অস্ত্র নয়, অস্ত্রধারী মানুষের পাশাপাশি তার পেছনের আদর্শই যুদ্ধের মূল শক্তি। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধই সত্য। যখন কেউ বলছে মুক্তিযুদ্ধ হয় নাই, তখন সে কথা আমার বুকে লাগছে।’

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম বেগম, কিশোরগঞ্জ জেলা পাবলিক কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মামুন সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির দুই শিক্ষককে শোকজ
জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, নোবিপ্রবির দুই শিক্ষককে শোকজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রজেক্টরে প্রদর্শিত ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠার ঘটনায় অণুজীববিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল মাইক্রোঅর্গানিজম ডে-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ...

৪ ঘন্টা আগে


এক বছরে ডাকসুর কার্যক্রমের খতিয়ান প্রকাশ
এক বছরে ডাকসুর কার্যক্রমের খতিয়ান প্রকাশ

এক বছরের দায়িত্বকালীন বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এতে শিক্ষার্থীদের আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, নারী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা, গবেষণা ও শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাস্তবায়ন না হওয়া ও আটকে থাকা প্রকল্পগুলোর কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭...

২১ ঘন্টা আগে


বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নামফলক ভাঙচুরের অভিযোগ
বিজয় একাত্তর হলের ক্লাব রুমের নামফলক ভাঙচুরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সংসদের উদ্যোগে এবং হল প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত ক্লাব রুমের উদ্বোধনী নামফলক ভাঙচুরের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।উল্লেখ্য, বিজয় একাত্তর হল সংসদ দীর্ঘদিন ধরে হলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক, সামাজিক, সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রমের জন্য একটি উপযুক্ত ক্লাব রুম...

২২ ঘন্টা আগে


ডাকসুর অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম
ডাকসুর অনার বোর্ডে রাশেদ খাঁনের নাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় নতুনভাবে স্থাপিত অনার বোর্ডে ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।ডাকসুর সংগ্রহশালা সংস্কারের পর ১৯২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত ডাকসুর সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকদের

১ দিন আগে

Dr.Mahfuzul Alom