ঢাবিকে লজ্জাহীন পতিতালয় বললেন ছাত্রদল ও হল সংসদ নেতা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সাহিত্য সম্পাদক এবং হল ছাত্রদলের সাহিত্য সম্পাদক রায়হান আহম্মেদ সিব্বির ওরফে সুহৃদ রায়হানের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা এক মন্তব্য ঘিরে ক্যাম্পাসজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফেসবুক পোস্টে রায়হান আহম্মেদ সিব্বির ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘লজ্জাহীন ব্রোথেল (পতিতালয়)’ বলে আখ্যায়িত করেন। যদিও মন্তব্যটি তিনি গত ৩০ ডিসেম্বর করেছিলেন, তবে বিষয়টি নতুন করে সামনে আসায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ‘নামসর্বস্ব একটি প্রতিষ্ঠান’, যেখানে জ্ঞানের চর্চার পরিবর্তে ‘পপুলিজম’ ও ‘মবোক্রেসির’ চর্চা হয়। তিনি বিশ্ববিদ্যালয়টিকে মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের সঙ্গেও তুলনা করেন এবং শিক্ষার্থীদের একাংশকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। পরে এসব বক্তব্যকে ‘মেটাফোর’ বা রূপক হিসেবে দাবি করেন তিনি।
জানা গেছে, ডাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের একটি বিতর্কিত ফেসবুক পোস্টের প্রতিবাদ জানাতে গিয়ে রায়হান আহম্মেদ সিব্বির ওই মন্তব্য করেন। তবে শিক্ষার্থীদের মতে, প্রতিবাদের ভাষা কখনোই পুরো বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের অপমান করার সুযোগ দেয় না।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। ডাকসুর নির্বাচিত সদস্য মেফতাহুল হোসাইন আল মারুফ এক ফেসবুক পোস্টে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেশ্যালয়ের সঙ্গে তুলনা করা চরম অবমাননাকর। এটি শুধু শিক্ষার্থীদের নয়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মর্যাদার ওপর সরাসরি আঘাত।”
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য শাহেদ হোসাইন ইমন বলেন, “একজন ঢাবির শিক্ষার্থী এবং হল সংসদের নির্বাচিত প্রতিনিধি হয়ে এমন বক্তব্য অগ্রহণযোগ্য। এর আগে অনুরূপ বক্তব্যের কারণে অন্য সংগঠনের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একইভাবে এখানেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া।”
এদিকে সমালোচনার মুখে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে আরেকটি ফেসবুক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রায়হান আহম্মেদ সিব্বির। সেখানে তিনি বলেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে এবং এটি একটি ‘মিডিয়া ট্রায়াল’। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ও পরিবেশ নিয়ে তার সমালোচনা ছিল আদর্শিক।
তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ মনে করছেন, এ ধরনের ভাষা ও উপমা শিক্ষাঙ্গনে বিভাজন সৃষ্টি করে এবং সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এলেও শিক্ষার্থী ও বিভিন্ন মহল থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
কিউএস র্যাংকিংয়ে টানা তৃতীয়বার দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ‘কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০২৭: বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ’-এ টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে দেশের প্রাচীন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।এবারের র্যাংকিংয়ে বিশ্বের এক হাজার ৫০৪টি...
৮ দিন আগে
মাস্টার্স শেষ করে হল ছাড়লেন জাকসু জিএস মাজহার ইসলাম
মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের সিট ছেড়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এবং ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহার ইসলাম।সোমবার (১৫ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে শিক্ষাজীবন শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে আবাসিক হল ছাড়ার সংস্কৃতি গড়ে...
১২ দিন আগে
ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক সিকিউরিটি গার্ডের নাম আসায় সংগঠনটির ভেতরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। পরে ২...
১ মাস আগে
ঢাবির টিএসসিতে ঝটিকা মিছিলের মামলায় ছাত্রলীগ নেতাসহ ২ জন কারাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শনিবার (২ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।কারাগারে পাঠানো আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ-এর সাংগঠনিক
১ মাস আগে
