ক্যাম্পাস

ঢাবি ক্যাম্পাসে সাংবাদিক হেনস্তার অভিযোগ, ছাত্রদলের সমালোচনায় জাতীয় ছাত্রশক্তির সভাপতি

অনলাইন ডেস্ক

১ মাস আগে


ঢাবি ক্যাম্পাসে সাংবাদিক হেনস্তার অভিযোগ, ছাত্রদলের সমালোচনায় জাতীয় ছাত্রশক্তির সভাপতি

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের হেনস্তার ঘটনায় ছাত্রদলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান। তিনি অভিযোগ করেছেন, ক্যাম্পাসে স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনার কোনো সদিচ্ছা ছাত্রদলের নেই।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে জাহিদ আহসান দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকরা দুই দফায় ছাত্রদল কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন, বিজয় একাত্তর হলে দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিক অপদস্ত হন এবং পরে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে উত্তেজনাকর পরিস্থিতির সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করা হয়।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ভীতি প্রদর্শন ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

জাহিদ আহসান তার পোস্টে অভিযোগ করেন, ছাত্রদল ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা দমন করে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। তার ভাষায়, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনার কোনো সদিচ্ছা ছাত্রদলের নেই।”

তিনি আরও দাবি করেন, ছাত্রদল ক্যাম্পাসের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে রাজনৈতিক লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার করছে, যা স্বাভাবিক রাজনৈতিক আচরণ নয়।

পোস্টে তিনি অতীতের কিছু সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।


ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক
ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক সিকিউরিটি গার্ডের নাম আসায় সংগঠনটির ভেতরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। পরে ২...

২৯ দিন আগে


ঢাবির টিএসসিতে ঝটিকা মিছিলের মামলায় ছাত্রলীগ নেতাসহ ২ জন কারাগারে
ঢাবির টিএসসিতে ঝটিকা মিছিলের মামলায় ছাত্রলীগ নেতাসহ ২ জন কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শনিবার (২ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।কারাগারে পাঠানো আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ-এর সাংগঠনিক

১ মাস আগে


শিক্ষার্থীবান্ধব কাজের জন্য ভিপি সাদিক কায়েমকে স্মরণ করবে ঢাবি: উপ-উপাচার্য
শিক্ষার্থীবান্ধব কাজের জন্য ভিপি সাদিক কায়েমকে স্মরণ করবে ঢাবি: উপ-উপাচার্য

শিক্ষার্থীবান্ধব নানা উদ্যোগের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম-কে দীর্ঘদিন স্মরণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়-এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।গত ৩০ এপ্রিল শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আওতাধীন ড. কুদরাত-ই-খুদা হোস্টেলে জিমনেসিয়াম ও সেমিনার লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উপ-উপাচার্য

১ মাস আগে


জিয়া পরিষদের অনুষ্ঠানে না যাওয়ায় নবীন শিক্ষার্থীদের কক্ষে তালা
জিয়া পরিষদের অনুষ্ঠানে না যাওয়ায় নবীন শিক্ষার্থীদের কক্ষে তালা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে জিয়া পরিষদের একটি অনুষ্ঠানে অংশ না নেওয়ায় নবীন শিক্ষার্থীদের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে।শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জিয়া পরিষদের উদ্যোগে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা

১ মাস আগে

Dr.Mahfuzul Alom