ক্যাম্পাস

ঢাবি বাস দুর্ঘটনা: আহত শিক্ষার্থীদের পাশে ডাকসু, প্রশাসনের উদাসীনতার অভিযোগ

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


ঢাবি বাস দুর্ঘটনা: আহত শিক্ষার্থীদের পাশে ডাকসু, প্রশাসনের উদাসীনতার অভিযোগ

ছবি: সংগৃহীত


আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ‘ক্ষণিকা’ বাস একটি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে প্রায় ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকসু আহতদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে—
শমরিতা হাসপাতাল, হলি ফ্যামিলি হাসপাতাল, ইনসাফ বারাকা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

ডাকসুর ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন বাস পরিবর্তনের দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এই উদাসীনতাকেই তিনি দুর্ঘটনার জন্য দায়ী করেন।

তিনি জানান, ইতোমধ্যে উপাচার্য, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

ডাকসুর পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।


চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস

৮ দিন আগে


ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...

৯ দিন আগে


রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...

১১ দিন আগে


বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...

১২ দিন আগে

Dr.Mahfuzul Alom