ডাকসুর ৫ম সভায় ২৯ সিদ্ধান্ত, দ্রুত নির্বাচনসহ শিক্ষার্থীদের নানা দাবিতে গুরুত্ব
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ৫ম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের অধিকার, ক্যাম্পাস নিরাপত্তা, আবাসন, শিক্ষা ও গবেষণা, খাদ্য নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ২৯টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ডাকসুর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভা সঞ্চালনা করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। এতে ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, ট্রেজারার অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেনসহ নির্বাচিত সম্পাদকমণ্ডলী ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১২ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানানো হয়। উপাচার্য জানান, নির্বাচন বিষয়ে প্রাথমিক একটি সেল গঠন করা হয়েছে এবং দ্রুত তফসিল ঘোষণা করা হবে।
এ ছাড়া শিক্ষক মূল্যায়ন পদ্ধতির অগ্রগতি শিক্ষার্থীদের জানানো, হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, জুলাই আন্দোলনে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং ডাকসুর আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে অডিট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তায় ফুড সেফটি কমিটি, নারী শিক্ষার্থীদের হয়রানি রোধে সংশ্লিষ্ট কমিটি সক্রিয় করা, ক্যাম্পাসে কার্যকর পুলিশিং ব্যবস্থা এবং নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
সভায় ‘ONE DU APP’ চালুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে হলের সিট বরাদ্দ ও পেমেন্ট, একাডেমিক কার্যক্রম, শিক্ষক মূল্যায়ন এবং বিভিন্ন প্রশাসনিক সেবা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীদের ভোটে বেস্ট টিচার অ্যাওয়ার্ড চালু, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ডিসএবিলিটি সাপোর্ট সেল, ডাকসু সংগ্রহশালা সংস্কার, কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার, সার্টিফিকেটে পাস ও প্রদানের তারিখ যুক্ত করা এবং আবাসিক হলে সিট বরাদ্দে স্বচ্ছ নীতিমালা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের ক্যারিয়ার ও গবেষণার সুযোগ বাড়াতে প্রতিটি হলে আইটি ও ক্যারিয়ার সেন্টার স্থাপন, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ চালু এবং স্বাস্থ্যবীমা-সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি ক্যাম্পাসে রিকশা চলাচল নিয়ন্ত্রণ, ডিজিটাল গেট স্থাপন, হলপাড়ায় ফার্মেসি ও সাইকেল গ্যারেজ স্থাপন, নারী শিক্ষার্থীদের জিমনেসিয়াম উদ্বোধন, অনাবাসিক নারী শিক্ষার্থীদের হলে প্রবেশাধিকার ও আন্তঃহল যাতায়াতের সুযোগ বৃদ্ধি এবং ই-লাইব্রেরি সংস্কারের বিষয়েও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে শিক্ষার্থীদের আবাসিক হলগুলোকে প্রথম ধাপে অগ্রাধিকার দেওয়ার দাবিও জানানো হয়। উপাচার্য এ বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানান।
চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড, শিক্ষার্থীদের শাটডাউন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল থেকে নতুন উপাচার্যের উদ্দেশে লাল কার্ড প্রদর্শন করেন তারা।সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস
৯ দিন আগে
ইউআইটিএসের ইইই বিভাগে এক বছরের বেশি সময় নতুন ভর্তি নেই
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে এক বছরের বেশি সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। বর্তমানে বিভাগটিতে মাত্র ৮ থেকে ১০ জন শিক্ষার্থী রয়েছেন। তারা সবাই অষ্টম সেমিস্টারে অধ্যয়নরত।শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ইইই বিভাগের...
১০ দিন আগে
রাজশাহীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি হুমকি
রাজশাহীর পদ্মা সরকারি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর পাল্টাপাল্টি হুমকি ও উত্তেজনা তৈরি হয়েছে। এক প্রতিবাদ সমাবেশে ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতাকর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দিয়েছেন। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)।বুধবার...
১২ দিন আগে
বিভাগীয় শহরে নয়, জাবির ভর্তি পরীক্ষা এবারও ক্যাম্পাসে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তা বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র ও সময় না পাওয়া, সেশন জটের আশঙ্কা এবং অতিরিক্ত ব্যয়সহ নানা বাস্তব সমস্যার কারণে এবারও ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের দিকে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত...
১৩ দিন আগে
