ডাকসু জিএস ফরহাদের আজ বাগদান, জানা গেল পাত্রীর পরিচয়
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের বাগদান অনুষ্ঠান আজ বুধবার ।
রাজধানীর কাঁটাবন মসজিদ তাদের আকদ সম্পন্ন হবে। জানা গেছে, এস এম ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেত্রী।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে এক পোস্টে জানান, ডাকসুর জিএস এসএম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন, ইনশাল্লাহ। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং দাম্পত্য জীবন সুখি হোক এই কামনা করেন।
ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।
অন্যদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, কনে সানজিদার বাড়ি ফেনী জেলায়। ব্যক্তিজীবনে তিনি তুলনামূলকভাবে প্রচারবিমুখ হলেও ছাত্ররাজনীতিতে তার সক্রিয় ভূমিকার কথা উঠে এসেছে।
কিউএস র্যাংকিংয়ে টানা তৃতীয়বার দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ‘কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০২৭: বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ’-এ টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে দেশের প্রাচীন এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।এবারের র্যাংকিংয়ে বিশ্বের এক হাজার ৫০৪টি...
৮ দিন আগে
মাস্টার্স শেষ করে হল ছাড়লেন জাকসু জিএস মাজহার ইসলাম
মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের সিট ছেড়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এবং ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহার ইসলাম।সোমবার (১৫ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে শিক্ষাজীবন শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে আবাসিক হল ছাড়ার সংস্কৃতি গড়ে...
১২ দিন আগে
ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক সিকিউরিটি গার্ডের নাম আসায় সংগঠনটির ভেতরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। পরে ২...
১ মাস আগে
ঢাবির টিএসসিতে ঝটিকা মিছিলের মামলায় ছাত্রলীগ নেতাসহ ২ জন কারাগারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় ঝটিকা মিছিলের অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।শনিবার (২ মে) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।কারাগারে পাঠানো আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ-এর সাংগঠনিক
১ মাস আগে
