খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

দাদির আত্মত্যাগেই বিশ্বজয়ী লামিনে ইয়ামাল, ১৯ বছরেই ইতিহাসের শিখরে

স্পোর্টস ডেস্ক

৭ ঘন্টা আগে


দাদির আত্মত্যাগেই বিশ্বজয়ী লামিনে ইয়ামাল, ১৯ বছরেই ইতিহাসের শিখরে

ছবি: সংগৃহীত


মাত্র ১৯ বছর বয়সেই ফুটবল বিশ্বকাপ জিতে বিশ্ব ফুটবলের নতুন নায়ক হয়ে উঠেছেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। বার্সেলোনার জার্সিতে প্রতিভার স্বাক্ষর রাখার পর জাতীয় দলের হয়ে ইউরো জয়ের সাফল্যও ছিল তার ঝুলিতে। এবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

তবে ইয়ামালের সাফল্যের গল্প কেবল ফুটবল মাঠে সীমাবদ্ধ নয়। এর পেছনে রয়েছে একটি পরিবারের দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ এবং বিশেষ করে তার দাদি ফাতিমা রোমানির অবিশ্বাস্য জীবনযুদ্ধ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে সেই অনুপ্রেরণাদায়ী কাহিনি তুলে ধরেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের পৈতৃক দাদি ফাতিমা রোমানি বহু বছর আগে উন্নত জীবনের আশায় মরক্কো থেকে একাই স্পেনে পাড়ি জমান। পর্যাপ্ত অর্থ কিংবা বৈধ কাগজপত্র ছাড়াই অচেনা দেশে জীবন শুরু করেন তিনি। প্রথমে আলজেসিরাস ও গ্রানাদায় কিছুদিন থাকার পর কাতালুনিয়ার মাতারো শহরের রকাফোন্দা এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

সেখানে নিজের সন্তানদের, যাদের মধ্যে ইয়ামালের বাবা মুনির নাসরাউইও ছিলেন, স্পেনে এনে একত্রিত করার জন্য একাধিক শিফটে কঠোর পরিশ্রম করেন ফাতিমা। দীর্ঘ সংগ্রামের পর তিনি পরিবারকে নিজের কাছে নিয়ে আসতে সক্ষম হন।

পরবর্তীতে ইয়ামালের বাবা-মায়ের বিচ্ছেদের পরও পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন তার দাদি। রকাফোন্দার কঠিন পরিবেশের মধ্যেও তিনি নাতিকে আগলে রাখেন এবং ফুটবলের প্রতি মনোযোগ ধরে রাখতে উৎসাহ দেন।

ইয়ামালের গোল উদযাপনের একটি বিশেষ ভঙ্গিও তার শিকড়ের প্রতি ভালোবাসার প্রতীক। গোল করার পর তিনি আঙুল দিয়ে ‘৩০৪’ সংখ্যা দেখান, যা রকাফোন্দা এলাকার পোস্টকোড ০৮৩০৪-এর শেষ তিন অঙ্ক।

বিভিন্ন সাক্ষাৎকারে ইয়ামাল জানিয়েছেন, ট্রফি জেতার চেয়েও তার কাছে সবচেয়ে বড় আনন্দ হলো বাবা, মা ও দাদিকে ভালো রাখা। পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের উপার্জনের অর্থ দিয়ে রকাফোন্দাতেই দাদি ফাতিমার জন্য একটি বাড়ি কিনে দিয়েছেন তিনি। বর্তমানে সেখানেই বসবাস করছেন তার দাদি।

বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত হলেও নিজের শিকড় এবং দাদির ত্যাগের কথা কখনো ভোলেননি লামিনে ইয়ামাল। তার সাফল্যের পেছনে পরিবারের সেই নিঃস্বার্থ সংগ্রাম আজও সমানভাবে অনুপ্রেরণার উৎস।


বিশ্বকাপ হারার পর অবসরের ইঙ্গিত দিবু মার্টিনেজের
বিশ্বকাপ হারার পর অবসরের ইঙ্গিত দিবু মার্টিনেজের

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারেননি গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা।ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় নিজের হতাশার কথা জানান ৩৩...

৩ ঘন্টা আগে


বিশ্বকাপের রানার্স-আপ হয়ে দেশে ফিরল আর্জেন্টিনা, অনুপস্থিত মেসি
বিশ্বকাপের রানার্স-আপ হয়ে দেশে ফিরল আর্জেন্টিনা, অনুপস্থিত মেসি

২০২২ সালের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে যে দেশ চার বছর আগে আনন্দে ভেসেছিল, এবার সেই আর্জেন্টিনাকেই রানার্স-আপ হওয়ার আক্ষেপ নিয়ে দেশে ফিরতে হয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায় লিওনেল স্কালোনির দলের।সোমবার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আর্জেন্টিনা জাতীয়

১০ ঘন্টা আগে


১৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন
১৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল স্পেন

১৬ বছর পর ফুটবল বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পর সোমবার (২০ জুলাই) বিশ্বচ্যাম্পিয়ন দলটি মাদ্রিদে পৌঁছায়। বিমানবন্দরে সকাল থেকেই হাজারো সমর্থক চ্যাম্পিয়নদের বরণ করে নিতে জড়ো হন।দলটির বিমান অবতরণের পর অধিনায়ক রদ্রি ট্রফি উঁচিয়ে...

১ দিন আগে


মাত্র ১৯ বছরেই ট্রফির ঝুলি ভরা ইয়ামাল, বিশ্বকাপ জয়ে নতুন ইতিহাস
মাত্র ১৯ বছরেই ট্রফির ঝুলি ভরা ইয়ামাল, বিশ্বকাপ জয়ে নতুন ইতিহাস

মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সফল তরুণ তারকায় পরিণত হয়েছেন স্পেনের লামিন ইয়ামাল। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন যোগ করেছেন এই বিস্ময়বালক। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। সেই শিরোপা জয়ের অন্যতম প্রতীক হয়ে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom