এসএসসি ও সমমানের ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের জন্য এখনো কোনো চূড়ান্ত বা সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়নি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল।
তবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে খুব বেশি বিলম্ব হবে না।
চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব কি না-এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, “আশা করছি পারব। ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারব।”
এর আগে গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য রয়েছে। একই সঙ্গে তিনি বলেছিলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
‘পরীক্ষা ছাড়া সনদ হয় না, আমাকে কেউ "পরীক্ষা মিলন" বললে আপত্তি নেই’ — শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া ট্রল ও সমালোচনার জবাব দিয়ে বলেছেন, পরীক্ষা শিক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এবং পরীক্ষাবিহীন শিক্ষার ধারণা বাস্তবসম্মত নয়।শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক...
১৩ ঘন্টা আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।এর আগে বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
৩ দিন আগে
পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার সূচি ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে রাজধানীর উত্তরায় জড়ো হয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেন তারা।দুপুরে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সমবেত হন। পরে পূর্বঘোষিত...
৩ দিন আগে
লংমার্চের ঘোষণায় এইচএসসি কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা, সন্তানদের সঙ্গে নিতে ভিড় অভিভাবকদের
পরীক্ষা স্থগিতের দাবিতে টানা আন্দোলন এবং পরীক্ষা শেষে লংমার্চ কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর এইচএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে বুধবার (১৫ জুলাই) বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। অন্য দিনের তুলনায় বিভিন্ন কেন্দ্রে অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। পরীক্ষা শেষে সন্তানদের একা ফিরতে না দিয়ে সঙ্গে করেই বাসায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।সকাল ১০টায়...
৩ দিন আগে
