শিক্ষা

‘সবাই ঢাকায় বদলি হতে চান’—প্রাথমিক শিক্ষকদের আবেদন নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


‘সবাই ঢাকায় বদলি হতে চান’—প্রাথমিক শিক্ষকদের আবেদন নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর

ছবি: সংগৃহীত


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন ও তদবির নিয়ে মন্ত্রণালয়ে অতিরিক্ত চাপের কথা তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বদলির অনুরোধ নিয়ে শিক্ষকরা এত বেশি আসেন যে অনেক সময় তিনি এবং প্রতিমন্ত্রী নিজ নিজ দপ্তরে প্রবেশ করতেও সমস্যায় পড়েন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই মিলনায়তনে আয়োজিত ‘অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা’ বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বদলির তদবির নিয়ে শিক্ষকরা এত বেশি ভিড় করেন যে আমি এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আমাদের অফিস কক্ষে ঢুকতেই পারি না।”

প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষমতা উপজেলা পর্যায়ে হস্তান্তরের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই ঢাকায় বদলি হতে আগ্রহী। তাদের আবেদন শুনলে মনে হয় যেন দেশের সব বিদ্যালয়ই রাজধানীতে অবস্থিত।

তিনি বলেন, এই বাস্তবতা বিবেচনায় নিয়েই বদলি-সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে, যাতে প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালিত হয়।

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করা এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ে আলোচনা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ ঢাকা জেলার আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


‘পরীক্ষা ছাড়া সনদ হয় না, আমাকে কেউ "পরীক্ষা মিলন" বললে আপত্তি নেই’ — শিক্ষামন্ত্রী
‘পরীক্ষা ছাড়া সনদ হয় না, আমাকে কেউ "পরীক্ষা মিলন" বললে আপত্তি নেই’ — শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া ট্রল ও সমালোচনার জবাব দিয়ে বলেছেন, পরীক্ষা শিক্ষাব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এবং পরীক্ষাবিহীন শিক্ষার ধারণা বাস্তবসম্মত নয়।শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষক...

৩ দিন আগে


এসএসসি ও সমমানের ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না
এসএসসি ও সমমানের ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের জন্য এখনো কোনো চূড়ান্ত বা সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়নি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক...

৩ দিন আগে


শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে শিক্ষা ভবনের সামনে থেকে তারা সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।এর আগে বিকেল ৪টার দিকে প্রতিনিধি দলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।

৬ দিন আগে


পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
পরীক্ষা স্থগিতের দাবিতে উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, নতুন পরীক্ষার সূচি ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে রাজধানীর উত্তরায় জড়ো হয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেন তারা।দুপুরে উত্তরার বিএনএস সেন্টার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সমবেত হন। পরে পূর্বঘোষিত...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom