বিশ্বকাপ হারার পর অবসরের ইঙ্গিত দিবু মার্টিনেজের
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেও আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারেননি গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। পুরো ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা।
ফাইনাল শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় নিজের হতাশার কথা জানান ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। একই সঙ্গে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন বলেও ইঙ্গিত দেন তিনি।
দিবু মার্টিনেজ লিখেছেন, “আমি স্বপ্ন দেখেছিলাম আমরা আবার বিশ্বকাপ জিতব। ট্রফিটা আর্জেন্টিনায় নিয়ে আসব এবং আরও একবার ইতিহাস গড়ব। কিন্তু সেটা আর হয়ে উঠল না।”
এরপরই অবসরের সম্ভাবনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু চিন্তা করতে হবে। এরপর কীভাবে এগিয়ে যাব তা দেখতে হবে। এটাই কি সরে দাঁড়ানোর সঠিক সময় কি না, সেটাও ভাবতে হবে।”
দিবু মার্টিনেজের এমন মন্তব্যের পর জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ২০২১ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর থেকে তিনি দলের অন্যতম নির্ভরতার প্রতীকে পরিণত হন। কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ জয়ে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। পুরো ম্যাচে তিনি ১১টি সেভ করে স্পেনের একাধিক নিশ্চিত গোল রুখে দেন। তবে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে শেষ পর্যন্ত পরাজয় এড়ানো সম্ভব হয়নি।
বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন মার্টিনেজ।
তিনি বলেন, “আমি সত্যিই দুঃখিত। দেশ ও সতীর্থদের সাহায্য করার জন্য নিজের সর্বোচ্চটা দিয়েছি।”
আর্জেন্টিনার হয়ে গত কয়েক বছরে ধারাবাহিক সাফল্যের অন্যতম নায়ক হিসেবে পরিচিতি পাওয়া দিবু মার্টিনেজের এই বক্তব্য জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৫ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৬ দিন আগে
