এমপি গাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে মাওলানা আফসারীর মন্তব্য ‘আরও দুটি বিয়ে করুন’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। একই সঙ্গে তিনি এমপি গাজী নজরুল ইসলামকে আরও দুটি বিয়ে করার পরামর্শ দিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব মন্তব্য করেন।
মাওলানা রফিক উল্লাহ আফসারী বলেন, “আমার গাজী নজরুল ইসলাম ভাই আরও দুইটা বিয়ে করুন। এটি হালাল বিষয়, এতে লজ্জার কিছু নেই। কিন্তু যারা ব্যক্তিগত ভিডিও ভাইরাল করছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।”
তিনি বলেন, দাম্পত্য জীবনে ভালোবাসা ও আন্তরিকতা ইসলামের স্বাভাবিক শিক্ষা। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে কাউকে হেয় বা বিব্রত করা ইসলামসম্মত নয়।
ইসলামের সাহাবিদের বৈবাহিক জীবনের উদাহরণ টেনে তিনি বলেন, বিবাহ একটি পবিত্র সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষা করা সবার দায়িত্ব।
গাজী নজরুল ইসলামের প্রশংসা করে তিনি বলেন, “গাজী নজরুল ইসলাম ভাই, সাতক্ষীরা শহরের সম্মানিত এমপি, দ্বীনের একজন কর্মী। তাদের স্বামী-স্ত্রীর ভিডিও ভাইরাল করে কী লাভ হলো?”
তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি কোনো বড় অপরাধ। যারা ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত, তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) রাতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির সত্যতা ও কীভাবে এটি প্রকাশ্যে এসেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি। তবে ঘটনাটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
ব্যক্তিগত বা অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া প্রচার করা গোপনীয়তার গুরুতর লঙ্ঘন এবং অনেক ক্ষেত্রে আইনগত অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
‘ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাই :হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই এনসিপি জনগণের দুয়ারে এসেছে। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন এবং ফ্যাসিবাদের কোনো স্থান থাকবে না।মঙ্গলবার...
২ ঘন্টা আগে
এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মামলা
পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নুরুজ্জামান কাফি, তার বাবা এবং বড় ভাইয়ের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।রোববার (১৯ জুলাই) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।আদালত অভিযোগটি...
৩ ঘন্টা আগে
গণভোট ও সংবিধান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা সারজিস আলমের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যদি গণভোটকে অবৈধ বলেন, তাহলে একই আদেশের অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে বৈধ বলার সুযোগ নেই।সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা শহীদ মিনার চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।সারজিস আলম বলেন, একই...
১ দিন আগে
জনগণের সমর্থন পেলে সংসদে এনসিপির প্রতিনিধি ১৬০-এ পৌঁছাবে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমানে সংসদে এনসিপির প্রতিনিধিত্ব সীমিত হলেও জনগণের সমর্থন পেলে অল্প সময়ের মধ্যেই সেই সংখ্যা ১৬০-এ পৌঁছাবে।সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুর শহরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমাদের ছয়জনের পাঁচ মিনিটের...
১ দিন আগে
