আন্তর্জাতিক

মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

৪ ঘন্টা আগে


মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

ছবি: সংগৃহীত


ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষা ব্যবস্থায় অব্যবস্থাপনা ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি ঘটনাটিকে ‘শিক্ষার্থীদের ওপর নির্মমতা’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো এ ঘটনায় কোনো বক্তব্য দেননি এবং শিক্ষার্থীদের কাছে ক্ষমাও চাননি। তার মতে, শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন পুলিশি অভিযান অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

সংসদ অধিবেশন শুরুর আগে রাহুল গান্ধী বিরোধী জোটের সাংসদদের নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা এবং জাতীয় পরীক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতন এবং পরীক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, নিজেদের ভবিষ্যৎ ও ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করায় শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করা হয়েছে। রাহুলের ভাষায়, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে যদি সংসদে আলোচনা না হয়, তবে সংসদের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও এ ঘটনার নিন্দা জানিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছেন। তিনি প্রশ্ন করেন, ন্যায়বিচারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হলো। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, প্রধানমন্ত্রী একটি নির্ভুল ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার সংসদ অভিমুখে হাজারো শিক্ষার্থীর মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে শতাধিক পুলিশ সদস্য এবং ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিরোধী দলগুলোর দাবি, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ এবং পরীক্ষা ব্যবস্থার সংকট নিয়ে তারা সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাবে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস


মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল
মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের জনগণ স্বৈরশাসকদের ইতিহাস থেকে শিক্ষা দিতে জানে।মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ সম্মেলনে...

২ ঘন্টা আগে


নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক
নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে তাদের আটক করা হয়।এর...

২ ঘন্টা আগে


ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকদের আটকালো পুলিশ
ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির প্রতিবাদে দিল্লিমুখী কৃষকদের আটকালো পুলিশ

প্রস্তাবিত ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তির বিরুদ্ধে আয়োজিত কিষান মহাপঞ্চায়েতে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেওয়া পাঞ্জাবের শত শত কৃষককে হরিয়ানার শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ।মঙ্গলবার (২১ জুলাই) পাঞ্জাব-হরিয়ানা সীমান্তের প্রধান প্রবেশপথ শম্ভুতে ব্যারিকেড দিয়ে কৃষকদের অগ্রযাত্রা বন্ধ করে দেওয়া হয়। সীমান্তের পরিস্থিতি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘দিল্লি চলো-২’ আন্দোলনের সময়কার নিরাপত্তা...

২ ঘন্টা আগে


মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, নেতৃত্বে রাহুল-প্রিয়াঙ্কা
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ, নেতৃত্বে রাহুল-প্রিয়াঙ্কা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। বিক্ষোভে নেতৃত্ব দেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনারও প্রতিবাদ জানান তারা।মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের...

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom