বিশ্বকাপের রানার্স-আপ হয়ে দেশে ফিরল আর্জেন্টিনা, অনুপস্থিত মেসি
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২২ সালের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে যে দেশ চার বছর আগে আনন্দে ভেসেছিল, এবার সেই আর্জেন্টিনাকেই রানার্স-আপ হওয়ার আক্ষেপ নিয়ে দেশে ফিরতে হয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায় লিওনেল স্কালোনির দলের।
সোমবার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আর্জেন্টিনা জাতীয় দলের বহনকারী বিমান। রানওয়েতে দলকে লাল গালিচা সংবর্ধনা এবং সামরিক ব্যান্ডের মাধ্যমে স্বাগত জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কোচ লিওনেল স্কালোনিও দলের সঙ্গে দেশে ফেরেন।
তবে দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক লিওনেল মেসি এই বহরে ছিলেন না। এএফএ আগেই জানিয়েছিল, স্কোয়াডের সব সদস্য একসঙ্গে ফিরবেন না। মেসিসহ কয়েকজন ফুটবলার ব্যক্তিগত কারণে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।
দলের আগমন উপলক্ষে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এজেইজা বিমানবন্দরের পাশের জাতীয় দলের অনুশীলন কেন্দ্রের সামনে ভিড় করেন হাজারো সমর্থক। নীল-সাদা পতাকা ও ছাতা হাতে তারা প্রিয় দলকে অভিনন্দন জানান এবং সমর্থনের বার্তা দেন।
ফাইনালে পরাজয়ের পরও সমর্থকদের ভালোবাসায় ভাটা পড়েনি। ম্যাচ শেষ হওয়ার পর রোববার রাতেই বুয়েনস আইরেসের ঐতিহাসিক ওবেলিস্ক চত্বরে জড়ো হন হাজারো আর্জেন্টাইন। আতশবাজি, গান এবং স্লোগানে তারা রানার্স-আপ দলকে সম্মান জানান এবং খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যদিও টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি, তবুও আর্জেন্টিনার সমর্থকদের বার্তা ছিল স্পষ্ট-শিরোপা হাতছাড়া হলেও জাতীয় দলের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা অটুট থাকবে।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৩ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৬ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৬ দিন আগে
